জাতীয় সংসদের সাউন্ড সিস্টেম আধুনিকায়নে উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত: উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান


 

জাতীয় সংসদ ভবন থেকে: জাতীয় সংসদের বিদ্যমান সাউন্ড সিস্টেম প্রতিস্থাপন ও আধুনিকায়নের লক্ষ্যে এক উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধানমন্ত্রী ও সংসদ নেতা জনাব তারেক রহমান, এমপি উপস্থিত ছিলেন।

​আজ সোমবার সকালে জাতীয় সংসদ ভবনের মন্ত্রিপরিষদ সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

​সভায় জাতীয় সংসদের সাউন্ড সিস্টেমকে আরও উন্নত ও প্রযুক্তিনির্ভর করার লক্ষ্যে বিশ্বের বিভিন্ন আধুনিক সাউন্ড প্রযুক্তির ওপর একটি বিস্তারিত উপস্থাপনা (পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশন) প্রদান করা হয়। এ সময় গৃহায়ন ও গণপূর্ত অধিদপ্তরের পক্ষ থেকে সম্ভাব্য প্রযুক্তিগত বিকল্প, কারিগরি সক্ষমতা এবং প্রকল্পের বাস্তবায়ন পরিকল্পনা বিশদভাবে তুলে ধরা হয়।

​উপস্থাপনায় নতুন সাউন্ড সিস্টেমের বিভিন্ন আধুনিক বৈশিষ্ট্য, কার্যকারিতা এবং জাতীয় সংসদের অধিবেশন ও কার্যক্রমের সঙ্গে এর সর্বোচ্চ সামঞ্জস্য নিশ্চিত করার বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

​সভায় উপস্থিত অতিথিবৃন্দ উপস্থাপিত বিভিন্ন প্রযুক্তিগত দিক পর্যালোচনা করে তাঁদের মূল্যবান মতামত প্রদান করেন এবং দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

Post a Comment

0 Comments

/* ব্রেকিং নিউজ ও বাটন ব্যাকগ্রাউন্ড দেশ টিভি রেড কালার */ .breaking-news, .subscribe-btn, .button { background-color: var(--desh-red) !important; color: #ffffff !important; } /* ক্যাটাগরি মেনু ও বর্ডার কাস্টমাইজেশন */ .nav-menu, .menu-item { border-bottom: 1px solid #eeeeee; }
ব্রেকিং নিউজ: