কোনো বডি ডাবল ছাড়াই ২০ ঘণ্টা পানির নিচে রাশমিকার ধুন্ধুমার অ্যাকশন!

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা এবার পর্দায় হাজির হচ্ছেন একেবারেই ভিন্ন ও মারকুটে অবতারে। তাঁর নতুন প্যান-ইন্ডিয়ান সিনেমা ‘মাইসা’-তে কোনো বডি ডাবলের সাহায্য ছাড়াই দীর্ঘ সময় পানির নিচে শ্বাসরুদ্ধকর অ্যাকশন দৃশ্যের শুটিং করেছেন এই অভিনেত্রী।

​সিনেমাটির নির্মাতা সূত্রের খবর, রাশমিকা প্রায় ২০ ঘণ্টা পানির নিচে থেকে এই ঝুঁকিপূর্ণ শুটিং সম্পন্ন করেছেন। নির্মাতাদের দাবি, এটি ভারতীয় সিনেমার ইতিহাসে বড় পরিসরে নির্মিত প্রথম নারীপ্রধান আন্ডারওয়াটার অ্যাকশন সিকোয়েন্সগুলোর একটি, যা নতুন রেকর্ড গড়তে যাচ্ছে।

গল্পের প্রয়োজনে কঠিন চ্যালেঞ্জ

‘মাইসা’ সিনেমায় একজন সাহসী যোদ্ধার চরিত্রে অভিনয় করছেন রাশমিকা। নির্মাতাদের ভাষ্য অনুযায়ী, এই আন্ডারওয়াটার অ্যাকশন দৃশ্যটি কেবল দেখানোর জন্য কোনো স্টান্ট নয়, বরং এটি সিনেমার গল্পের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। দৃশ্যটি পর্দায় বাস্তবসম্মতভাবে ফুটিয়ে তোলার জন্য কয়েক মাস ধরে নিখুঁত পরিকল্পনা, বিশেষ প্রশিক্ষণ এবং আধুনিক প্রযুক্তির সহায়তা নেওয়া হয়েছে। ভারী পোশাক পরে পানির নিচে শ্বাস-প্রশ্বাস নিয়ন্ত্রণ করে, কোনো ডাবল ছাড়াই জটিল সব অ্যাকশন কোরিওগ্রাফি একাই সম্পন্ন করেছেন রাশমিকা।

ক্যারিয়ারের সবচেয়ে কঠিন কাজ

শুটিংয়ের অভিজ্ঞতা সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে রাশমিকা জানান, কিছুদিন ধরে তিনি সামাজিক মাধ্যম থেকে কিছুটা দূরে ছিলেন মূলত এই প্রজেক্টের কারণেই। এটিকে নিজের ক্যারিয়ারের সবচেয়ে কঠিন কাজ উল্লেখ করে তিনি বলেন, "এই চ্যালেঞ্জিং অভিজ্ঞতা আমাকে দারুণ রোমাঞ্চিত করেছে। পর্দায় সেই পরিশ্রমের প্রতিফলন দর্শক দেখতে পাবেন বলে আমি আশাবাদী।"

​প্রযোজনা সংস্থার দাবি, ‘মাইসা’র এই আন্ডারওয়াটার অ্যাকশন সিকোয়েন্স ভারতীয় অ্যাকশন সিনেমায় এক নতুন মানদণ্ড তৈরি করবে।

ব্যস্ত সময় পার করছেন রাশমিকা

বর্তমানে ক্যারিয়ারের সুবর্ণ সময় পার করছেন এই অভিনেত্রী। সম্প্রতি ‘ককটেল ২’ সিনেমায় শহিদ কাপুর ও কৃতি শ্যাননের সঙ্গে অভিনয় করে দারুণ প্রশংসা কুড়িয়েছেন তিনি। পাশাপাশি বিজয় দেবেরাকোন্ডার সঙ্গে তেলেগু সিনেমা ‘রনাবালি’র কাজও সমানতালে এগিয়ে নিচ্ছেন রাশমিকা মান্দানা।

বিনোদন জগতের এমন সব চাঞ্চল্যকর ও ব্রেকিং খবরের আপডেট পেতে চোখ রাখুন Live TV HD News-এর পর্দায়।

 

Post a Comment

0 Comments

ব্রেকিং নিউজ: