গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রীর সঙ্গে ৩ দেশের প্রতিনিধিদলের বৈঠক: যৌথ বিনিয়োগের তাগিদ


 

বাংলাদেশের আবাসন, অবকাঠামো উন্নয়ন, নগর পরিকল্পনা এবং নির্মাণ খাতের সার্বিক উন্নয়নে সহযোগিতা সম্প্রসারণের লক্ষ্যে গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহেরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে হংকং, চীন ও মালয়েশিয়ার একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল।

​আজ সচিবালয়ে গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রীর দপ্তরে এ দ্বি-পাক্ষিক বৈঠকটি অনুষ্ঠিত হয়।

​বৈঠকে মন্ত্রী বাংলাদেশের আবাসন ও গণপূর্ত খাতে বর্তমান সরকারের চলমান বিভিন্ন উন্নয়ন কার্যক্রম তুলে ধরেন। টেকসই অবকাঠামো নির্মাণে আধুনিক প্রযুক্তি ও পরিবেশবান্ধব উদ্ভাবনী পদ্ধতির গুরুত্ব উল্লেখ করে তিনি জানান, এসব ক্ষেত্রে হংকং, চীন ও মালয়েশিয়ার দীর্ঘ অভিজ্ঞতা ও বিশেষজ্ঞ জ্ঞান বাংলাদেশের গৃহায়ন খাতকে আরও এক ধাপ এগিয়ে নিতে পারে।

​মন্ত্রী বলেন, “পারস্পরিক সম্পর্ক জোরদার, প্রযুক্তিগত জ্ঞান-বিনিময় এবং যৌথ অংশীদারিত্ব বৃদ্ধি পেলে বাংলাদেশের আবাসন ও অবকাঠামো খাতের উন্নয়ন আরও বেশি গতিশীল ও টেকসই হবে।”

​সাক্ষাৎকালে প্রতিনিধিদলের সদস্যরা বাংলাদেশের সাম্প্রতিক অবকাঠামোগত অগ্রগতি ও আবাসন খাতের সম্ভাবনার ভূয়সী প্রশংসা করেন। একইসঙ্গে তারা বাংলাদেশের উদীয়মান এ খাতে সরাসরি বিনিয়োগ, যৌথ উদ্যোগ (Joint Venture) গ্রহণ এবং প্রযুক্তিগত সহযোগিতা প্রদানের সুনির্দিষ্ট আগ্রহ প্রকাশ করেন।

​সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই বৈঠকে উভয় পক্ষই ভবিষ্যতে আবাসন ও নগর পরিকল্পনাসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন খাতে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করার আশাবাদ ব্যক্ত করেন।


  • জাকারিয়া তাহের, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়, আবাসন খাত, অবকাঠামো উন্নয়ন, চীন মালয়েশিয়া হংকং বিনিয়োগ

Post a Comment

0 Comments

/* ব্রেকিং নিউজ ও বাটন ব্যাকগ্রাউন্ড দেশ টিভি রেড কালার */ .breaking-news, .subscribe-btn, .button { background-color: var(--desh-red) !important; color: #ffffff !important; } /* ক্যাটাগরি মেনু ও বর্ডার কাস্টমাইজেশন */ .nav-menu, .menu-item { border-bottom: 1px solid #eeeeee; }
ব্রেকিং নিউজ: