শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিশ্বখ্যাত প্রযুক্তি প্রতিষ্ঠান ZTE Corporation Bangladesh Ltd.-এর একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল। আজ (২৬ জুলাই) দুপুরে মন্ত্রণালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
সৌজন্য সাক্ষাৎকালে প্রতিনিধিদলের সদস্যরা মাননীয় মন্ত্রীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। বৈঠকে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার সার্বিক ডিজিটালাইজেশন, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে আধুনিক তথ্যপ্রযুক্তির অবকাঠামোগত উন্নয়ন এবং স্মার্ট ক্লাসরুম তৈরিতে প্রযুক্তির ব্যবহার নিয়ে ইতিবাচক আলোচনা হয়।
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন সরকারের শিক্ষানীতির আলোকপাত করে বলেন, "বর্তমান সরকার শিক্ষা ক্ষেত্রে আধুনিক তথ্যপ্রযুক্তির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে বদ্ধপরিকর। শিক্ষার্থীদের বৈশ্বিক চ্যালেঞ্জের মুখোমুখি করার জন্য প্রযুক্তিনির্ভর মানসম্মত শিক্ষার কোনো বিকল্প নেই।" এ সময় তিনি দেশের শিক্ষা খাতের আধুনিকায়নে আন্তর্জাতিক প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর সহযোগিতা ও বিনিয়োগকে স্বাগত জানান।
ZTE কর্পোরেশন বাংলাদেশের প্রতিনিধিরা দেশের শিক্ষা খাতের আধুনিকায়ন ও ডিজিটাল রূপান্তরে সরকার ও শিক্ষা মন্ত্রণালয়ের সাথে একযোগে কাজ করার দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।
বৈঠকে মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং ZTE Corporation Bangladesh Ltd.-এর শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
#শিক্ষামন্ত্রী #ZTEBangladesh #education #HSCExam #BNPMediaCell #everyonefollowers #everyone #AdminPost

0 Comments