কুমিল্লা: ক্রীড়ার প্রতি সম্মান, ক্রীড়াবিদদের প্রতি ভালোবাসা এবং ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করার প্রত্যয়ে কুমিল্লা সিটি কর্পোরেশনের আয়োজনে ৪৪তম জাতীয় ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬-এর নাগরিক সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১ আগস্ট) আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী হাজী আমিন উর রশিদ ইয়াছিন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু এবং কুমিল্লা জেলার জেলা প্রশাসক রোজী আক্তার। এছাড়াও ক্রীড়াঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সমাজসেবক, সাংবাদিক এবং অসংখ্য ক্রিকেটপ্রেমী দর্শক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
সংবর্ধনা সভায় অতিথিবৃন্দ ক্রীড়া উন্নয়নে কুমিল্লা সিটি কর্পোরেশনের এ ধরনের উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। তারা আশাবাদ ব্যক্ত করেন যে, ভবিষ্যতেও স্থানীয় পর্যায়ে খেলাধুলার প্রসার ও মেধাবী ক্রীড়াবিদ তৈরিতে এ জাতীয় অনুপ্রেরণামূলক আয়োজন অব্যাহত থাকবে।

0 Comments