বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ে স্পীকারের কার্যালয়ে আজ সোমবার (৩১ আগস্ট ২০২৬) ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) মহাসচিব মিজ অ্যান্ডা ফিলিপের নেতৃত্বাধীন একটি প্রতিনিধি দল জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, এমপির সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন।
সাক্ষাৎকালে তারা বিশ্বব্যাপী সংসদীয় চর্চার প্রসার, গণতান্ত্রিক প্রতিষ্ঠানের শক্তিশালীকরণ এবং বাংলাদেশ জাতীয় সংসদের সঙ্গে ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) পারস্পরিক উন্নয়ন ও সহযোগিতামূলক সম্পর্ক আরও সুদৃঢ় করার বিষয়ে আলোকপাত করেন।
বৈঠকে জাতীয় সংসদের ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল, এমপি এবং চীফ হুইপ মোঃ নূরুল ইসলাম, এমপি উপস্থিত ছিলেন।
এছাড়াও সফররত প্রতিনিধিদলের অন্যান্য সদস্যবৃন্দ, জাতীয় সংসদ সচিবালয়ের সচিব এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন।

0 Comments