কুমিল্লা দক্ষিণ ও উত্তর জেলা এবং মহানগর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের শীর্ষ নেতাদের অংশগ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় দলের সাংগঠনিক কার্যক্রম গতিশীল করা, দলীয় ঐক্য সুদৃঢ়করণ এবং ভবিষ্যৎ রাজনৈতিক কর্মপরিকল্পনা নির্ধারণ নিয়ে বিস্তর আলোচনা করা হয়।
জাতীয় সংসদের হুইপ ও সংসদ সদস্য এবিএম আশরাফ উদ্দিন নিজানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের, এমপি।
সভায় বক্তারা বলেন, তৃণমূল পর্যায় থেকে শুরু করে জেলা ও মহানগর রাজনীতিতে দলের ঐক্য রক্ষা করাই এই মুহূর্তের মূল অগ্রাধিকার। দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে যেকোনো চ্যালেঞ্জ মোকাবেলায় দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে শৃঙ্খলা বজায় রাখার তাগিদ দেওয়া হয়।
সভায় আরও বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ ও উত্তর জেলা এবং মহানগর বিএনপি, যুবদল, ছাত্রদল ও অন্যান্য অঙ্গ-সহযোগী সংগঠনের অন্যান্য শীর্ষ নেতৃবৃন্দ। তারা প্রত্যেকেই দলের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সফল করতে সুসংগঠিতভাবে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

0 Comments