অপরাধ ও দুর্নীতি নির্মূলে জনসচেতনতা তৈরিতে গণমাধ্যমের ভূমিকার ওপর গুরুত্বারোপ করে একটি আলোচনা সভার আয়োজন করেছে বাংলাদেশ প্রাইম রিপোর্টার্স কাউন্সিল (বিসিআরসি)।
আজ বুধবার (২৩ সেপ্টেম্বর ২০২৬) সকাল ১০:৩০ টায় জাতীয় প্রেস ক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া মিলনায়তনে এই সভাটি অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক চিফ হুইপ ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট মোঃ মজিবর রহমান সরওয়ার এমপি। অনুষ্ঠানটি উদ্বোধন করেন পটুয়াখালী-৪ আসনের জাতীয় সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন এমপি।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি ও দৈনিক মানবকণ্ঠের সম্পাদক মোঃ শহিদুল ইসলাম।
অনুষ্ঠানে সভাপতির দায়িত্ব পালন করেন বাংলাদেশ প্রাইম রিপোর্টার্স কাউন্সিলের (বিসিআরসি) সহ-সভাপতি ও দৈনিক ভোরের সম্পাদক এস. এম রফিকুল ইসলাম।
অনুষ্ঠানটির সহযোগিতায় ছিল দৈনিক ভোর এবং অগ্রণী বার্তা। সভায় বক্তারা সমাজ থেকে দুর্নীতি ও অপরাধ নির্মূলে সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর বিশেষ জোর দেন।

0 Comments