বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়া সৈনিক দলের ৩০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কমিটির মতবিনিময় ও প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত




 

বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়া সৈনিক দল, কেন্দ্রীয় কমিটির উদ্যোগে সংগঠনের ৩০তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনের লক্ষ্য নিয়ে এক বিশেষ মতবিনিময় ও প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।



​আগামী ১৩ই অক্টোবর ২০২৬ ইং তারিখে বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়া সৈনিক দলের ৩০তম প্রতিষ্ঠা বার্ষিকী সাড়ম্বরে উদযাপনের সিদ্ধান্ত গৃহীত হয়। উক্ত কর্মসূচি ও প্রস্তুতিমূলক সভায় কেন্দ্রীয় ও মহানগর কমিটির বিভিন্ন পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।


​সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়া সৈনিক দল, কেন্দ্রীয় কমিটির সম্মানিত সভাপতি জনাব মির্জা এন এইচ রুবেল, সাধারণ সম্পাদক জনাব লায়ন মাসুদ রানা, সাংগঠনিক সম্পাদক জনাব জহিরুল ইসলাম পাটোয়ারী এবং সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক জনাব ইফতি আহমেদ শাহীন। এছাড়া অনুষ্ঠানে কেন্দ্রীয় ও মহানগর কমিটির বিভিন্ন স্তরের গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।



​সভায় বক্তারা সংগঠনের নীতি ও আদর্শকে ধারণ করে আগামী প্রতিষ্ঠা বার্ষিকীর সকল কর্মসূচিকে সফল ও অর্থবহ করে তোলার আহ্বান জানান। "আমরা শক্তি, আমরা বল, আমরা জিয়া, সৈনিক দল"— এই স্লোগানকে সামনে রেখে নেতা-কর্মীরা একতাবদ্ধ হয়ে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

​প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত বিভিন্ন কর্মসূচি সফল করতে সার্বিক প্রস্তুতি গ্রহণ ও সার্বিক বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে সভাটি শেষ হয়।




Post a Comment

0 Comments

/* ব্রেকিং নিউজ ও বাটন ব্যাকগ্রাউন্ড দেশ টিভি রেড কালার */ .breaking-news, .subscribe-btn, .button { background-color: var(--desh-red) !important; color: #ffffff !important; } /* ক্যাটাগরি মেনু ও বর্ডার কাস্টমাইজেশন */ .nav-menu, .menu-item { border-bottom: 1px solid #eeeeee; }
সর্বশেষ জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাদেশ খেলাধুলা বিনোদন অর্থনীতি ধর্ম ভিডিও নিউজ