আনসার ও ভিডিপি মহাপরিচালকের সাথে শিক্ষামন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ


 

ঢাকা: শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।

​আজ ১৬ সেপ্টেম্বর (বুধবার) রাজধানীর সচিবালয়ে শিক্ষামন্ত্রীর কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

​সাক্ষাৎকালে উভয় কর্মকর্তা পারস্পরিক কুশল বিনিময় করেন। একই সাথে শিক্ষা প্রতিষ্ঠানের সার্বিক নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা এবং শিক্ষার পরিবেশ সুসংহত রাখতে আনসার ও ভিডিপির ভূমিকা নিয়ে সংক্ষিপ্ত আলোচনা হয়।

​সৌজন্য সাক্ষাৎ শেষে শিক্ষামন্ত্রী আনসার ও ভিডিপির সার্বিক কার্যক্রমের প্রশংসা করেন এবং ভবিষ্যতে শিক্ষা খাতের সুরক্ষায় যৌথ সহযোগিতা অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন। আনসার বাহিনীর মহাপরিচালকও শিক্ষা খাতের যেকোনো প্রয়োজনে বাহিনীর সার্বিক সহযোগিতার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

​এ সময় উভয় প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Post a Comment

0 Comments

/* ব্রেকিং নিউজ ও বাটন ব্যাকগ্রাউন্ড দেশ টিভি রেড কালার */ .breaking-news, .subscribe-btn, .button { background-color: var(--desh-red) !important; color: #ffffff !important; } /* ক্যাটাগরি মেনু ও বর্ডার কাস্টমাইজেশন */ .nav-menu, .menu-item { border-bottom: 1px solid #eeeeee; }
সর্বশেষ জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাদেশ খেলাধুলা বিনোদন অর্থনীতি ধর্ম ভিডিও নিউজ