live 🔴 >>>৬৯তম জোটা ও ৩০তম জোটির উদ্বোধনী অনুষ্ঠানে রিপোর্টার ও ক্যামেরাম্যান প্রেরণ সংক্রান্ত বিজ্ঞপ্তি


 

বাংলাদেশ স্কাউটসের স্পেশাল বিভাগের উদ্যোগে এবং দেশব্যাপী সকল জেলা স্কাউটস ও জেলা রোভারের ব্যবস্থাপনায় ১৬ থেকে ১৮ অক্টোবর ২০২৬ পর্যন্ত ৩ দিনব্যাপী ৬৯তম জোটা (Jamboree on the Air - JOTA) এবং ৩০তম জোটি (Jamboree on the Internet - JOTI) পালিত হতে যাচ্ছে। এ উপলক্ষ্যে আজ ১৬ অক্টোবর (শুক্রবার) সকাল ১০:৩০ মিনিটে রাজধানীর কাকরাইলস্থ জাতীয় স্কাউট ভবনে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।


​বিশ্ব স্কাউট সংস্থার নিয়ম অনুযায়ী প্রতিবছর বিশ্বের বৃহত্তম ডিজিটাল এবং রেডিও স্কাউট ইভেন্ট হিসেবে ‘জোটা-জোটি’ আয়োজন করা হয়। এই কর্মসূচির মূল লক্ষ্য হলো স্কাউটদের মধ্যে বিশ্ব নাগরিকত্ব এবং বন্ধুত্বের বার্তা প্রচার করা। এ বছর অধিক সংখ্যক কাব স্কাউট, স্কাউট এবং রোভার স্কাউট যাতে তথ্য ও প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার করে এই ইভেন্টে অংশগ্রহণ করতে পারে, সে লক্ষ্যেই জোটা ও জোটি বাস্তবায়ন করা হচ্ছে। এর মাধ্যমে তরুণ স্কাউটরা বিজ্ঞানভিত্তিক ও আধুনিক স্কাউটিং কার্যক্রমের সাথে সম্পৃক্ত হয়ে জ্ঞানার্জনের সুযোগ পাবে।


​সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জনাব মনজুর মোরশেদ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে থাকবেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ড. খান মঈনুদ্দিন আল মাহমুদ সোহেল। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলাদেশ স্কাউটসের নির্বাহী পরিচালক (চলতি দায়িত্ব) জনাব মোঃ শামসুল হক।


​বাংলাদেশ স্কাউটসের উপপরিচালক (জনসংযোগ ও মার্কেটিং) মোঃ মশিউর রহমান স্বাক্ষরিত এক চিঠিতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে স্কাউট ও রোভার স্কাউটদের এই বৈশ্বিক আয়োজন বহুল প্রচারের উদ্দেশ্যে বিভিন্ন গণমাধ্যমের রিপোর্টার ও ক্যামেরাম্যানদের উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে। 

Post a Comment

0 Comments