শেরপুরে পাইপগানসহ যুবককে গ্রেপ্তার করেছে বিজিবি


 

শেরপুরের ভারত সীমান্ত ঘেঁষা ঝিনাইগাতী উপজেলার গারো পাহাড় এলাকায় অভিযান চালিয়ে একটি দেশীয় পাইপগানসহ মো. পিয়ার আলী (৩২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

​গতকাল রোববার রাতে উপজেলার নওকুচি কোচপাড়া এলাকায় বিজিবির ৩৯ ব্যাটালিয়নের নকশী বিওপির টহল দল এ অভিযান পরিচালনা করে। গ্রেপ্তারকৃত পিয়ার আলী ওই গ্রামের মো. ফজল আলীর ছেলে।

​বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত পিলার ১১০৫ থেকে প্রায় ৭০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নওকুচি কোচপাড়া এলাকায় অভিযান চালানো হয়। এ সময় একটি দেশীয় তৈরি পাইপগানসহ পিয়ার আলীকে হাতেনাতে আটক করে বিজিবি টহল দল। পরে তাকে ঝিনাইগাতী থানায় সোপর্দ করা হয়।

​ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিজিবির পক্ষ থেকে পাইপগানসহ আটক ব্যক্তিকে থানায় সোপর্দ করার পর তার বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। আজ সোমবার (২৯ জুন) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


Post a Comment

0 Comments

/* ব্রেকিং নিউজ ও বাটন ব্যাকগ্রাউন্ড দেশ টিভি রেড কালার */ .breaking-news, .subscribe-btn, .button { background-color: var(--desh-red) !important; color: #ffffff !important; } /* ক্যাটাগরি মেনু ও বর্ডার কাস্টমাইজেশন */ .nav-menu, .menu-item { border-bottom: 1px solid #eeeeee; }
সর্বশেষ জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাদেশ খেলাধুলা বিনোদন অর্থনীতি ধর্ম ভিডিও নিউজ