জাপানের রক্ষণভাগে ব্রাজিলের একের পর এক আক্রমণ


 

​খেলা শুরুর পর থেকেই বলের দখল নিজেদের নিয়ন্ত্রণে রেখেছে ব্রাজিল। ম্যাচের প্রথম ১৪ মিনিটে প্রায় ৮২ শতাংশ সময় বল নিজেদের পায়ে রেখে জাপানের সীমানায় একের পর এক আক্রমণ গড়েছে সেলেসাওরা। তবে জাপানের সুসংগঠিত রক্ষণভাগের কারণে এখনো কোনো পরিষ্কার সুযোগ তৈরি করতে পারেনি পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

​ম্যাচের শুরুতেই ডান প্রান্ত থেকে দানিলোর পাস ধরে সুযোগ পেয়েছিলেন ব্রুনো গিমারাইস, তবে তাঁর শটটি জাপানি ডিফেন্ডাররা ব্লক করে দেন। এর কিছুক্ষণ পর পড়ে যাওয়ার মুহূর্তেও বাঁ পায়ে এক দূরপাল্লার জোরালো শট নেন মাতেউস কুনিয়া। কিন্তু জাপানের গোলরক্ষক জিওন সুজুকি দারুণ দক্ষতায় বলটি ঠেকিয়ে কর্নারের বিনিময়ে বিপদ সামাল দেন।

​পরপর আক্রমণ করেও ম্যাচের প্রথম ১৪ মিনিটে গোলের দেখা পায়নি ব্রাজিল। তবে জাপানের রক্ষণভাগে ক্রমাগত চাপ সৃষ্টি করে যাচ্ছে সেলেসাওরা।

Post a Comment

0 Comments

/* ব্রেকিং নিউজ ও বাটন ব্যাকগ্রাউন্ড দেশ টিভি রেড কালার */ .breaking-news, .subscribe-btn, .button { background-color: var(--desh-red) !important; color: #ffffff !important; } /* ক্যাটাগরি মেনু ও বর্ডার কাস্টমাইজেশন */ .nav-menu, .menu-item { border-bottom: 1px solid #eeeeee; }
সর্বশেষ জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাদেশ খেলাধুলা বিনোদন অর্থনীতি ধর্ম ভিডিও নিউজ