অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘ভিসা নীতিমালা, ২০২৬ (খসড়া)’ চূড়ান্তকরণ সংক্রান্ত এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ২৯ জুলাই (বুধবার) অনুষ্ঠিত এই নীতি নির্ধারণী সভায় অংশগ্রহণ করেন মাননীয় শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
সভা সূত্রে জানা গেছে, প্রস্তাবিত ভিসা নীতিমালা ২০২৬-এর বিভিন্ন ধারা ও খসড়া বিষয়াবলী পর্যালোচনার উদ্দেশ্যে এই বৈঠকের আয়োজন করা হয়। আন্তর্জাতিক সম্পর্ক জোরদার, বিদেশি শিক্ষার্থীদের ভিসা সুবিধা এবং অন্যান্য জরুরি সেবা সংক্রান্ত নীতি সহজীকরণের লক্ষ্যেই এই খসড়া নীতিমালা চূড়ান্তে আলোচনা চলছে।
বৈঠকে শিক্ষামন্ত্রী ছাড়াও অর্থ মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তর ও মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। খসড়া নীতিমালাটি চূড়ান্ত অনুমোদনের পর তা দ্রুত বাস্তবায়নের জন্য পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানানো হয়েছে।

0 Comments