মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি ও নির্বাহী সদস্য হলেন ইশরাক হোসেন


 

সংক্ষিপ্ত সারসংক্ষেপ:

বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি বোর্ড ও নির্বাহী কমিটি পুনর্গঠন করা হয়েছে। পুনর্গঠিত কমিটিতে ট্রাস্টি ও নির্বাহী সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন।

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি বোর্ড ও নির্বাহী কমিটি পুনর্গঠন করা হয়েছে। পুনর্গঠিত ট্রাস্টি বোর্ডে ট্রাস্টি এবং নির্বাহী কমিটিতে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন।

​বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট আইন, ২০১৮-এর ৮ ধারার উপধারা (১) অনুযায়ী ট্রাস্টি বোর্ড এবং ১৩ ধারা অনুযায়ী নির্বাহী কমিটি পুনর্গঠন করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপন ও আদেশে স্বাক্ষর করেছেন প্রশাসন-১ শাখার যুগ্মসচিব মোহাম্মদ মনিরুজ্জামান বকাউল।

​পুনর্গঠিত ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান করা হয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানকে এবং ভাইস-চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আহমেদ আযম খান, এমপি।

​এছাড়া বোর্ডে ট্রাস্টি হিসেবে মনোনীত হয়েছেন:

  • মো. ফজলুর রহমান, সংসদ সদস্য (কিশোরগঞ্জ-৪)
  • মো. মনিরুল হক চৌধুরী, সংসদ সদস্য (কুমিল্লা-৬)
  • জয়নুল আবদিন ফারুক, সংসদ সদস্য (নোয়াখালী-২)

​একইসাথে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খানকে সভাপতি করে নির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির সদস্য হিসেবে রয়েছেন সংসদ সদস্য মো. ফজলুর রহমান, মো. মনিরুল হক চৌধুরী ও জয়নুল আবদিন ফারুক।

​পদাধিকার বলে ট্রাস্টি বোর্ড ও নির্বাহী কমিটিতে অন্তর্ভুক্ত হয়েছেন অর্থ বিভাগের সচিব, শিল্প মন্ত্রণালয়ের সচিব, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব এবং বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক।

​নতুন গঠিত কাঠামোতে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিবকে ট্রাস্টি বোর্ডের সদস্য-সচিব এবং মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালককে নির্বাহী কমিটির সদস্য-সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে।

​প্রজ্ঞাপনে জানানো হয়, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

Post a Comment

0 Comments

/* ব্রেকিং নিউজ ও বাটন ব্যাকগ্রাউন্ড দেশ টিভি রেড কালার */ .breaking-news, .subscribe-btn, .button { background-color: var(--desh-red) !important; color: #ffffff !important; } /* ক্যাটাগরি মেনু ও বর্ডার কাস্টমাইজেশন */ .nav-menu, .menu-item { border-bottom: 1px solid #eeeeee; }
ব্রেকিং নিউজ: