জনগণ তাদের প্রতারণা বুঝে গেছে’: মোমিন মেহেদী


 

জুলাইকে বিক্রি করে এমপি হওয়া এনসিপি নেতাদের মিছিলে ১০০ মানুষও হয় না, কারণ জনগণ তাদের প্রতারণা বুঝে গেছে বলে মন্তব্য করেছেন নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী। তিনি বলেন, “হবিগঞ্জই শুধু নয়, সারাদেশে সকল এলাকায় তারা জনপ্রত্যাখাত হয়েছে।”

​বুধবার (২৯ জুলাই) নতুনধারা বাংলাদেশ এনডিবি ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত ‘জুলাই কি দিয়েছে? কি নিয়েছে?’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

​ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দীন মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মোমিন মেহেদী বলেন, “মানুষকে যা খুশি তা-ই বুঝিয়ে আবেগ নিয়ে খেলে বেশি দিন ক্ষমতার স্বাদ নেয়া যায় না, তার প্রমাণ ৩৬ জুলাই। জুলাইর মোহ কেটে যাওয়ায় দেশের শীর্ষস্থান থেকে শুরু করে মুটে-মজুর পর্যন্ত তাদেরকে প্রতিহত করছে। যাদের জন্মই হয়েছে ছাত্রলীগ-আওয়ামী লীগের ঘরে, এখন সেই গুপ্তরা মানুষের নিরাপত্তা, স্বাধীনতা, শিক্ষা ও সভ্যতা সবকিছু কেড়ে নিয়ে ক্ষমতায় আসতে চাইছে।”

​আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন নতুনধারার প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান ডা. নূরজাহান নীরা এবং যুগ্ম মহাসচিব মনির জামানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

​বক্তারা বলেন, সারাদেশে স্বাধীনতা বিরোধী ও তাদের সমর্থকরা একাত্তরের ইতিহাস মুছে দিতে চাইছে। তারই ধারাবাহিকতায় একাত্তরের স্বাধীনতা বিরোধী ও যুদ্ধাপরাধীদের সংসদে পুনর্বাসিত করার মতো ধৃষ্টতা দেখানোর পরও সরকারের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।

​তারা অভিযোগ করেন, একটি ভূঁইফোড় সংগঠন ২৮ জন বরেণ্য ব্যক্তির বিরুদ্ধে মিথ্যে অভিযোগ করার পরও তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। উল্টো সমাজের খ্যাতনামা অভিনেতা-অভিনেত্রী, সাংবাদিক, সোশ্যাল অ্যাক্টিভিস্ট ও রাজনীতিবিদদের বিরুদ্ধে অবস্থান নেওয়া হচ্ছে, যা বাকস্বাধীনতা হরণের একটি বড় উদাহরণ।

​বক্তারা আরও বলেন, যে ঘটনার সুযোগ নিয়ে যুদ্ধাপরাধীরা সংসদে আসার পাঁয়তারা করছে এবং ছাত্র সমাজকে সহিংস করে তুলছে, সে ঘটনার ভুল ও সীমাবদ্ধতা নিয়ে সমালোচনা করা কোনো অপরাধ হতে পারে না। বরং যারা বরেণ্য ব্যক্তি ও সমাজের বিশিষ্টজনদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলছে, তাদেরকে অবিলম্বে আইনের আওতায় এনে সুষ্ঠু তদন্তের মাধ্যমে কঠোর শাস্তির দাবি জানান তারা।

Post a Comment

0 Comments

/* ব্রেকিং নিউজ ও বাটন ব্যাকগ্রাউন্ড দেশ টিভি রেড কালার */ .breaking-news, .subscribe-btn, .button { background-color: var(--desh-red) !important; color: #ffffff !important; } /* ক্যাটাগরি মেনু ও বর্ডার কাস্টমাইজেশন */ .nav-menu, .menu-item { border-bottom: 1px solid #eeeeee; }
ব্রেকিং নিউজ: