শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে ড. আ ন ম এহছানুল হক মিলন; উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ড. মাহ্দী আমিন ও প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

 

বাংলাদেশে গ্লোবাল পার্টনারশিপ ফর এডুকেশন (GPE)-এর ‘সিস্টেম ট্রান্সফরমেশন গ্রান্ট’ এবং ‘মাল্টিপ্লায়ার গ্রান্ট’-এর আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার (২ জুলাই, ২০২৬) রাজধানী ঢাকায় আয়োজিত "Official Announcement of Global Partnership for Education System Transformation Grant & Multiplier Grant in Bangladesh" শীর্ষক এক অনুষ্ঠানে এই ঘোষণা দেওয়া হয়।

​উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জনাব ববি হাজ্জাজ এবং মাননীয় প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ড. মাহ্দী আমিন।

​অনুষ্ঠানে বক্তারা বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার রূপান্তর, প্রাথমিক ও গণশিক্ষার গুণগত মান উন্নয়ন এবং বৈশ্বিক অংশীদারিত্বের মাধ্যমে শিক্ষা খাতের চ্যালেঞ্জ মোকাবিলা করার বিষয়ে গুরুত্বারোপ করেন। এই অনুদান দেশের শিক্ষা অবকাঠামো এবং সামগ্রিক শিক্ষাব্যবস্থার আধুনিকায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

​অনুষ্ঠানে শিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং গ্লোবাল পার্টনারশিপ ফর এডুকেশনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।


Post a Comment

0 Comments