ফ্যাসিস্টমুক্ত বাংলাদেশের ২য় বর্ষপূর্তিতে খেলাফত ছাত্র মজলিসের বিজয় র‍্যালি





ফ্যাসিস্টমুক্ত বাংলাদেশের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে রাজধানীর মোহাম্মদপুরে এক বর্ণাঢ্য বিজয় র‍্যালি আয়োজন করেছে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস ঢাকা মহানগর পশ্চিম শাখা।

​সোমবার (৫ আগস্ট) সকাল ৬:টায় মোহাম্মদপুরের বিআরটিসি বাসস্ট্যান্ড এলাকা থেকে র‍্যালিটি শুরু হয়। পরে মোহাম্মদপুরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে তা শান্তিপূর্ণভাবে শেষ হয়।


​বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস ঢাকা মহানগর পশ্চিমের সভাপতি আদনান রাফির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত যুব মজলিস ঢাকা মহানগর উত্তরের সভাপতি মাওলানা জাকারিয়া আল ফারুকী। প্রোগ্রামটি সঞ্চালনা করেন মহানগর পশ্চিমের সাহিত্য, সংস্কৃতি ও গবেষণা সম্পাদক মাহফুজ আল হাবিব।


​প্রধান অতিথির বক্তব্যে মাওলানা জাকারিয়া আল ফারুকী বলেন, “ফ্যাসিস্টমুক্ত বাংলাদেশের আকাঙ্ক্ষা কেবল একটি রাজনৈতিক পরিবর্তনের নাম নয়; এটি ন্যায়, ইনসাফ, জবাবদিহিতা ও জনগণের মর্যাদা প্রতিষ্ঠার অঙ্গীকার। জুলাই আন্দোলনের শহীদদের আত্মত্যাগ আমাদের জাতীয় ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।”

​তরুণ সমাজকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি আরও সতর্ক করে বলেন, “জনগণের আকাঙ্ক্ষার বিপরীতে ফ্যাসিবাদী আচরণের মাধ্যমে নব্য ফ্যাসিস্ট হওয়ার অপচেষ্টা করা হলে তার বিরুদ্ধে আবার দুর্বার প্রতিরোধ গড়ে তোলা হবে।”


​সভাপতির বক্তব্যে আদনান রাফি ক্যাম্পাসে সম্প্রতি ঘটে যাওয়া সংঘাতের কঠোর সমালোচনা করে বলেন, “ছাত্রদল ও যুবদল গতকাল বিভিন্ন ক্যাম্পাসে যে হামলা চালিয়েছে আমরা তার তীব্র নিন্দা জানাই। আপনারা যদি নিজেদের ছাত্রলীগের মতো প্রতিষ্ঠিত করতে চান, তবে ছাত্রসমাজকে সঙ্গে নিয়ে আপনাদের বিরুদ্ধেও দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।”


​বিজয় র‍্যালিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর পশ্চিমের প্রশিক্ষণ সম্পাদক মুশফিকুর রহমান, বাইতুল মাল সম্পাদক শামীম আহমদ, সমাজকল্যাণ সম্পাদক কাউসার আহমদ, দফতর ও পাঠাগার সম্পাদক রবিউল হাসান, প্রকাশনা সম্পাদক আব্দুল গাফফার, প্রচার সম্পাদক কামরুল ইসলাম সাঈদ, নির্বাহী সদস্য মারুফ আহমদ তাজ সহ থানা ও ওয়ার্ড পর্যায়ের বিভিন্ন নেতাকর্মীরা।







Post a Comment

0 Comments

/* ব্রেকিং নিউজ ও বাটন ব্যাকগ্রাউন্ড দেশ টিভি রেড কালার */ .breaking-news, .subscribe-btn, .button { background-color: var(--desh-red) !important; color: #ffffff !important; } /* ক্যাটাগরি মেনু ও বর্ডার কাস্টমাইজেশন */ .nav-menu, .menu-item { border-bottom: 1px solid #eeeeee; }
সর্বশেষ জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাদেশ খেলাধুলা বিনোদন অর্থনীতি ধর্ম ভিডিও নিউজ