ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী শবনম বুবলী কাজের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সক্রিয়। বিভিন্ন সময়ে সহশিল্পী, সহকর্মী ও তারকাদের সঙ্গে সুন্দর মুহূর্তের ছবি ভক্তদের সঙ্গে শেয়ার করেন এই অভিনেত্রী। সম্প্রতি একুশে পদকপ্রাপ্ত বর্ষীয়ান ও বরেণ্য অভিনেত্রী দিলারা জামানের সাথে বুবলীর দারুণ কিছু মুহূর্তের ছবি অন্তর্জালে ঘুরে বেড়াচ্ছে, যা ইতোমধ্যেই নেটিজেন ও ভক্তদের হৃদয় ছুয়ে গেছে।
প্রকাশিত ছবিগুলোতে দেখা যায়, কিংবদন্তি অভিনেত্রী দিলারা জামানকে অত্যন্ত ভালোবাসায় পরম মমতায় জড়িয়ে ধরে আছেন বুবলী। সাদা পোশাকে দুজনের হাসিমুখের এই মেলবন্ধন যেন দুই প্রজন্মের ভালোবাসা ও শ্রদ্ধাবোধের এক অনন্য প্রতীক।
অন্য দুটি ছবিতে দুজনকে বেশ ঘেঁষে বসে মিষ্টি ভঙ্গিতে ফ্রেমবন্দী হতে দেখা যায়। সেখানে দিলারা জামানের কোলে বুবলীর সান্নিধ্য এবং তাঁর স্নেহমাখা অনুভূতি স্পষ্ট হয়ে উঠেছে।
বরেণ্য এই গুণী শিল্পীর প্রতি তরুণ প্রজন্মের বুবলীর এমন শ্রদ্ধা ও আন্তরিকতার প্রশংসায় পঞ্চমুখ ভক্ত-অনুরাগীরা। মন্তব্য ঘরে সবাই এই দুই তারকার সুন্দর কেমিস্ট্রি এবং ভালোবাসার বন্দনা করছেন।
বুবলী সবসময়ই সিনিয়র শিল্পীদের সম্মান ও শ্রদ্ধা জানানোর বিষয়ে অনুরাগী। জীবিত এই কিংবদন্তি অভিনেত্রীর সাথে বুবলীর এমন সুন্দর মিষ্টি সম্পর্ক ঢালিউড পাড়াতেও ইতিবাচক সাড়া ফেলেছে।

0 Comments