বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) আয়োজিত "Vice-Chancellors’ Dialogue: Shaping the Future of Higher Education" শীর্ষক উচ্চপর্যায়ের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সাভারে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
অনুষ্ঠানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যগণ অংশগ্রহণ করেন। এতে বিশ্বমানের শিক্ষা নিশ্চিতকরণ, গবেষণা ও উদ্ভাবনে জোর দেওয়া এবং একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় উচ্চশিক্ষার আধুনিকায়নের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী বলেন, চতুর্থ শিল্প বিপ্লবের যুগে আন্তর্জাতিক মানের সঙ্গে তাল মিলিয়ে চলতে হলে বিশ্ববিদ্যালয়ের কারিকুলাম ও শিক্ষা ব্যবস্থার সার্বিক সংস্কার অপরিহার্য। তিনি মানসম্মত শিক্ষা প্রদান এবং দক্ষ মানবসম্পদ তৈরিতে উপাচার্যদের কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান।

0 Comments