চোখে ছানিপড়া রোগীদের বিনামূল্যে সেবা প্রদানের লক্ষ্যে একটি বিশেষ চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন ক্যাম্পের আয়োজন করা হয়েছে। এই আয়োজনের আওতায় ছানি অপারেশনের পাশাপাশি রোগীদের প্রয়োজনীয় ওষুধ ও চশমাও সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হচ্ছে।
উক্ত আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান।
রাজধানীর মোহাম্মদপুরের রায়েরবাজারস্থ আল-নূর চক্ষু হাসপাতালে (৫১/১, শহীদ বুদ্ধিজীবী রোড) এই বিশেষ চিকিৎসা সেবা ও অপারেশন কার্যক্রম সফলভাবে পরিচালিত হচ্ছে। বিনামূল্যে সেবা পাওয়া প্রবীণ ও দুঃস্থ রোগীরা এই উদ্যোগের প্রতি আন্তরিক সন্তোষ প্রকাশ করেছেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, চোখের ছানিজনিত অন্ধত্ব দূর করতে এবং সমাজের হতদরিদ্র মানুষের দ্বারে মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এই ধরনের মানবসেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

0 Comments