তরুণ নারীদের রাজনৈতিক নেতৃত্ব শক্তিশালীকরণে ‘পলিটিক্স ল্যাব’ পাবলিক ডায়ালগ অনুষ্ঠিত


 

বাংলাদেশে তরুণ নারীদের রাজনৈতিক নেতৃত্ব ও অংশগ্রহণ আরও শক্তিশালী করার লক্ষ্য নিয়ে “Politics Lab: Strengthening Young Women’s Political Leadership in Bangladesh” শীর্ষক এক পাবলিক ডায়ালগ অনুষ্ঠিত হয়েছে।

​আজ আয়োজিত এ পাবলিক ডায়ালগে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত তরুণী, রাজনৈতিক ব্যক্তিত্ব, গবেষক ও নাগরিক সমাজের প্রতিনিধিরা অংশ নেন। এতে তরুণ নারীদের নেতৃত্বের বিকাশ, সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় কার্যকর অংশগ্রহণ এবং রাজনীতিতে তাদের উপস্থিতি নিশ্চিত করার বিভিন্ন দিক নিয়ে বিষদ আলোচনা ও মতবিনিময় করা হয়।

​আলোচকগণ উল্লেখ করেন, জাতীয় ও স্থানীয় পর্যায়ে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে তরুণ নারীদের অংশগ্রহণ অপরিহার্য। তবে রাজনৈতিক অঙ্গনে প্রবেশ ও টিকে থাকার ক্ষেত্রে তারা সামাজিক দৃষ্টিভঙ্গি, নিরাপত্তা এবং পর্যাপ্ত দিকনির্দেশনার অভাবে নানা চ্যালেঞ্জের মুখোমুখি হন। এসব বাধা অতিক্রম করে তরুণীদের মূলধারার রাজনীতি ও নীতি-নির্ধারণী পর্যায়ে নিয়ে আসতে এ ধরনের ডায়ালগ ও বিশেষ প্রশিক্ষণ বা ‘পলিটিক্স ল্যাব’ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

​অনুষ্ঠানে বক্তারা তরুণ নারীদের রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি, প্রয়োজনীয় স্কিল ডেভেলপমেন্ট এবং নিরাপদ রাজনৈতিক পরিবেশ তৈরির ওপর জোর দেন। অংশগ্রহণকারী তরুণী নেতারা তাদের অভিজ্ঞতা তুলে ধরেন এবং ভবিষ্যতে সিদ্ধান্ত গ্রহণকারী কাঠামোর মধ্যে নিজেদের অবস্থান সুদৃঢ় করার অঙ্গীকার ব্যক্ত করেন।

Post a Comment

0 Comments