অভিনয়ের পর্দায় নতুন রূপে মাহমুদা মাহা, অভিনয়ে রহস্যময় ‘শয়তানের নিঃশ্বাস’


 

উপস্থাপনা দিয়ে পরিচিতি পেলেও অভিনয়ে নিজের অবস্থান ক্রমশ শক্ত করছেন মাহমুদা মাহা। এবার সম্পূর্ণ ভিন্ন আবহের একটি নাটকে দেখা যাবে তাকে। ‘শয়তানের নিঃশ্বাস’ নামের একটি নতুন একক নাটকে আবেগ ও রহস্যে ঘেরা এক চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করেছেন তিনি।

​প্রেমের গল্পের আড়ালে লুকিয়ে থাকা অন্ধকার সত্য, অবিশ্বাস এবং গভীর মানসিক দ্বন্দ্বকে কেন্দ্র করে নির্মিত হয়েছে নাটকটির গল্প। নুসরাত নাহার লাবণ্যর চিত্রনাট্যে এটি পরিচালনা করেছেন শাব্দিক শাহিন। নাটকের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করা মাহমুদা মাহা জানান, সাধারণ রোমান্টিক গল্পের বাইরে গিয়ে ভিন্নধর্মী চরিত্রে কাজ করতেই তিনি বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন।

​নতুন কাজ নিয়ে মাহা বলেন, “নাটকটির চিত্রনাট্য এক কথায় অসাধারণ। সচরাচর আমরা পর্দায় যে ধরনের প্রেমের গল্প দেখি, এটি তার থেকে একদম আলাদা। ভালোবাসার মানুষের আড়ালে যখন কোনো গোপন রহস্য লুকিয়ে থাকে, তখন একজন মানুষের মানসিক অবস্থা কেমন হতে পারে—সেটি ফুটিয়ে তোলাই ছিল মূল চ্যালেঞ্জ। আশা করি, দর্শক কাজটি বেশ উপভোগ করবেন।”

​নাটকটিতে মাহার সঙ্গে অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন আবু হুরায়রা তানভীর, কাজী আনিসুল হক বরুণ, মৌ শিখা, এম এ শাইম এবং সাব্বির আহমেদ শ্রাবণ। নাটকটি অতি শীঘ্রই মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হবে।

​উল্লেখ্য, থিয়েটার বা মঞ্চনাটক দিয়ে শোবিজে পথচলা শুরু করেন মাহা। পরবর্তীতে ২০১৭ সালে উপস্থাপনায় যুক্ত হয়ে নিজের সাবলীল বাচনভঙ্গি দিয়ে কনসার্ট, করপোরেট অনুষ্ঠান ও টেলিভিশনে জনপ্রিয়তা অর্জন করেন। বর্তমানে উপস্থাপনার পাশাপাশি নাটক ও চলচ্চিত্রেও নিয়মিত অভিনয় করছেন তিনি।

Post a Comment

0 Comments

/* ব্রেকিং নিউজ ও বাটন ব্যাকগ্রাউন্ড দেশ টিভি রেড কালার */ .breaking-news, .subscribe-btn, .button { background-color: var(--desh-red) !important; color: #ffffff !important; } /* ক্যাটাগরি মেনু ও বর্ডার কাস্টমাইজেশন */ .nav-menu, .menu-item { border-bottom: 1px solid #eeeeee; }
সর্বশেষ জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাদেশ খেলাধুলা বিনোদন অর্থনীতি ধর্ম ভিডিও নিউজ