আসন্ন ২নং চৌয়ারা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে স্থানীয় রাজনীতির মাঠ সরগরম হয়ে উঠেছে। সম্ভাব্য প্রার্থীদের গণসংযোগ, ব্যানার-পোস্টার এবং কুশল বিনিময়ে মুখরিত এখন পুরো এলাকা। এবারের নির্বাচনে ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা মেম্বার পদে প্রতিদ্বন্দ্বিতা করতে মাঠে নেমেছেন এলাকার পরিচিত মুখ মোসাঃ জান্নাতুল ফেরদৌস মজুমদার (সাবিনা)।
সংরক্ষিত ৭, ৮ ও ৯ নং ওয়ার্ড জুড়ে ইতোমধ্যেই ব্যাপক গণসংযোগ শুরু করেছেন এই প্রার্থী। সততা, আদর্শ ও সামাজিক দায়বদ্ধতা থেকে এলাকার সার্বিক সেবা এবং কল্যাণমূলক কর্মকাণ্ডকে আরও গতিশীল করার লক্ষ্যেই তিনি এবারের নির্বাচনে অংশ নিচ্ছেন বলে জানিয়েছেন। ‘জায়িফা সমাজকল্যাণ পরিষদ’-এর আদর্শকে সামনে রেখে তিনি দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে থাকার চেষ্টা চালিয়ে আসছেন।
স্থানীয় ভোটারদের সাথে কথা বলে জানা গেছে, মোসাঃ জান্নাতুল ফেরদৌস মজুমদার (সাবিনা) একজন সমাজসেবিকা হিসেবে এলাকায় বেশ সুপরিচিত। এলাকার সাধারণ খেটে খাওয়া মানুষ থেকে শুরু করে সর্বস্তরের নারীদের মাঝে তাঁর সুদৃঢ় অবস্থান রয়েছে। অবহেলিত এই ৩টি ওয়ার্ডের সুষম উন্নয়ন, বাল্যবিবাহ প্রতিরোধ, নারী শিক্ষা ও নারীদের স্বাবলম্বী করে তোলার পাশাপাশি নানা সামাজিক সমস্যার টেকসই সমাধানে তিনি কাজ করতে চান।
নির্বাচনী মাঠের সার্বিক পরিস্থিতি নিয়ে মোসাঃ জান্নাতুল ফেরদৌস মজুমদার (সাবিনা) বলেন:
"আমি ক্ষমতার জন্য নয়, বরং অবহেলিত জনগণের সেবক হিসেবে কাজ করতে চাই। ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের সম্মানিত ভোটারদের দোয়া, সমর্থন ও ভালোবাসাই আমার মূল শক্তি। জনগণ যদি আমাকে ভোট দিয়ে সেবা করার সুযোগ দেন, তবে আমি এই তিনটি ওয়ার্ডকে বৈষম্যহীন, মাদকমুক্ত ও একটি আধুনিক মডেল ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে নিরলস কাজ করে যাবো।"
এদিকে নির্বাচন ঘনিয়ে আসার সাথে সাথে প্রার্থী ও তাঁর কর্মী-সমর্থকদের ব্যস্ততা কয়েক গুণ বেড়েছে। এলাকার সাধারণ মানুষ ও ভোটাররা বিশ্বাস করেন, সাধারণ মানুষের অধিকার আদায় এবং ওয়ার্ডগুলোর সার্বিক উন্নয়নে মোসাঃ জান্নাতুল ফেরদৌস মজুমদার (সাবিনাই) সঠিক প্রতিনিধি হবেন।




0 Comments