ঢাকা: শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত উপদেষ্টা ড. আ ন ম এহছানুল হক মিলনের সাথে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভ্যাটিকানের রাষ্ট্রদূত আর্চবিশপ কেভিন র্যান্ডাল (Archbishop Kevin Randall)।
২৮ সেপ্টেম্বর (২০২৬) মন্ত্রণালয়ের কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাতকালে ভ্যাটিকান রাষ্ট্রদূতের নেতৃত্বে একটি প্রতিনিধিদল উপস্থিত ছিল।
সাক্ষাৎকালে দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয় এবং বাংলাদেশের শিক্ষা খাতের সার্বিক উন্নয়ন নিয়ে আলোচনা হয়। প্রতিনিধিদল দেশের শিক্ষার গুণগত মানোন্নয়ন, বিশেষ করে প্রাথমিক ও গণশিক্ষা বিস্তারে তাদের সহযোগিতা ও সদিচ্ছার কথা ব্যক্ত করেন।
শিক্ষা উপদেষ্টা ড. আ ন ম এহছানুল হক মিলন প্রতিনিধিদলকে ধন্যবাদ জানান এবং বাংলাদেশে শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন ও মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণে বর্তমান সরকারের গৃহীত নানা পদক্ষেপ তুলে ধরেন। এসময় ভ্যাটিকানের সাথে শিক্ষা ও সাংস্কৃতিক বিনিময়ের মাধ্যমে উভয় দেশের সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
বৈঠকে মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং ভ্যাটিকান দূতাবাসের অন্যান্য প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

0 Comments