বাংলাদেশ ডায়াবেটিক সমিতির প্রতিষ্ঠাতা জাতীয় অধ্যাপক ড. মোহাম্মদ ইব্রাহিমের স্মৃতি স্মরণে অনুষ্ঠিত হয়ে গেল ‘ড. মোহাম্মদ ইব্রাহিম স্বর্ণপদক ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা-২০২৬’। সোমবার (২৮ সেপ্টেম্বর, ২০২৬) সকাল ১১টায় রাজধানীর বারডেম অডিটোরিয়ামে (৩য় তলা) জাঁকজমকপূর্ণ এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে বারডেম অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপদেষ্টা, অর্থ, বাণিজ্য ও পরিকল্পনা মন্ত্রণালয় এবং বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. সালেহউদ্দিন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ডা. এফ. এম. সিদ্দীকী।
সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি জাতীয় অধ্যাপক এ কে আজাদ খান এবং ট্রাস্টি সেন্ট্রাল ড. মো. নাছির উদ্দিন আহমেদ (ছাদ) হাসপাতালের জেনারেল মহাসচিব মোহাম্মদ সাইফ উদ্দিন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ডায়াবেটিক সমিতির ভাইস প্রেসিডেন্ট অধ্যাপক হাজেরা মাহতাব।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বারডেম অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি ডা: মোঃ মোর্শেদ উদ্দীন আকন্দ।
অনুষ্ঠানে চিকিৎসাসেবা ও শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদানের জন্য গুণীজনদের মাঝে ‘ড. মোহাম্মদ ইব্রাহিম স্বর্ণপদক’ প্রদান করা হয় এবং কৃতি শিক্ষার্থীদের মেধা ও সাফল্যের স্বীকৃতিস্বরূপ সংবর্ধনা জানানো হয়। বক্তারা তাদের বক্তব্যে ড. মোহাম্মদ ইব্রাহিমের মানবসেবামূলক আদর্শ অনুসরন করে দেশের স্বাস্থ্যখাতকে আরও সমৃদ্ধ করার আহ্বান জানান।




0 Comments