জাতিসংঘে নারী, শান্তি ও নিরাপত্তা বৈঠকে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ


 

জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত নারী, শান্তি ও নিরাপত্তা (Women, Peace and Security—WPS) ফোকাল পয়েন্টস নেটওয়ার্কের বার্ষিক মন্ত্রী পর্যায়ের বৈঠকে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, এমপি। জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সাইডলাইনে ফিলিপাইন, ইতালি এবং ইউএন উইমেনের যৌথ উদ্যোগে এই গুরুত্বপূর্ণ বৈঠকটি আয়োজিত হয়।

​জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ঐতিহাসিক রেজোলিউশন ১৩২৫ গ্রহণের ২৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এই বৈঠকে রেজোলিউশনের কার্যকর বাস্তবায়ন এবং জবাবদিহিতা জোরদার করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

​বৈঠকে দেওয়া বক্তব্যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী ২০০০ সালে নিরাপত্তা পরিষদের নির্বাচিত সদস্য হিসেবে রেজোলিউশন ১৩২৫ গ্রহণে বাংলাদেশের অগ্রণী ভূমিকার কথা স্মরণ করেন। তিনি নীতি নির্ধারণ ও সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নারীদের অর্থবহ অংশগ্রহণের ওপর জোর দিয়ে বাংলাদেশের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। একই সঙ্গে তিনি নারী নেতৃত্বাধীন আগাম সতর্কীকরণ ব্যবস্থা ও মধ্যস্থতা কার্যক্রম জোরদার করা, শান্তি প্রক্রিয়ায় নারীদের সরাসরি অংশগ্রহণ বৃদ্ধি এবং জলবায়ু ও মানবিক সংকট মোকাবিলায় WPS এজেন্ডাকে অন্তর্ভুক্ত করার আহ্বান জানান। নারীদের বিরুদ্ধে সংঘটিত যেকোনো ধরনের সহিংসতা ও অধিকার লঙ্ঘনের ক্ষেত্রে শক্তিশালী জবাবদিহিতা নিশ্চিত করার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।

​পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও জানান, বাংলাদেশ বর্তমানে নারী, শান্তি ও নিরাপত্তা বিষয়ক দ্বিতীয় জাতীয় কর্মপরিকল্পনা (National Action Plan) প্রণয়নের কাজ চালিয়ে যাচ্ছে। এছাড়া ডিজিটাল মাধ্যমে হয়রানি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)-নির্ভর নিপীড়ন মোকাবিলায় বাংলাদেশ-নেতৃত্বাধীন বিশেষ উদ্যোগ ‘ঢাকা ডায়ালগ’ সম্পর্কে উপস্থিত প্রতিনিধিদের অবহিত করেন তিনি। এই উদ্যোগকে এগিয়ে নিতে এর আসন্ন ‘গ্রুপ অব ফ্রেন্ডস’-এ যোগ দেওয়ার জন্য জাতিসংঘ সদস্য রাষ্ট্রগুলোর প্রতি তিনি আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান।

​বিশ্বজুড়ে শান্তি ও নিরাপত্তা নিশ্চিতে নারীদের নেতৃত্ব বৃদ্ধি এবং বিশ্বব্যাপী জাতিসংঘের WPS এজেন্ডা বাস্তবায়ন আরও ত্বরান্বিত করার লক্ষ্য নিয়ে আয়োজিত এ বৈঠকে বিভিন্ন দেশের মন্ত্রী ও উচ্চপর্যায়ের প্রতিনিধিরা অংশ নেন।

Post a Comment

0 Comments

/* ব্রেকিং নিউজ ও বাটন ব্যাকগ্রাউন্ড দেশ টিভি রেড কালার */ .breaking-news, .subscribe-btn, .button { background-color: var(--desh-red) !important; color: #ffffff !important; } /* ক্যাটাগরি মেনু ও বর্ডার কাস্টমাইজেশন */ .nav-menu, .menu-item { border-bottom: 1px solid #eeeeee; }
সর্বশেষ জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাদেশ খেলাধুলা বিনোদন অর্থনীতি ধর্ম ভিডিও নিউজ