ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ অভিযান অনুষ্ঠিত


 

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধির অংশ হিসেবে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের উদ্যোগে একটি বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে।

​“দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬” কর্মসূচির আওতায় সেগুনবাগিচাস্থ ১ম ১২ তলা সরকারি অফিস ভবন প্রাঙ্গণে এই অভিযানের আয়োজন করা হয়।

​অনুষ্ঠানে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং সংশ্লিষ্ট কর্মীরা উপস্থিত থেকে অফিস প্রাঙ্গণ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার এবং এডিস মশার প্রজননস্থল ধ্বংসের কর্মসূচিতে অংশ নেন।

​অভিযানকালে বক্তারা বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে কেবল সরকারি উদ্যোগই যথেষ্ট নয়, নিজ নিজ আঙিনা ও কর্মক্ষেত্র নিয়মিত পরিষ্কার রাখা অত্যন্ত জরুরি। ডেঙ্গুমুক্ত পরিবেশ গড়ে তুলতে সরকারি-বেসরকারি সকল প্রতিষ্ঠান ও সাধারণ জনগণকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়। 

Post a Comment

0 Comments

/* ব্রেকিং নিউজ ও বাটন ব্যাকগ্রাউন্ড দেশ টিভি রেড কালার */ .breaking-news, .subscribe-btn, .button { background-color: var(--desh-red) !important; color: #ffffff !important; } /* ক্যাটাগরি মেনু ও বর্ডার কাস্টমাইজেশন */ .nav-menu, .menu-item { border-bottom: 1px solid #eeeeee; }
সর্বশেষ জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাদেশ খেলাধুলা বিনোদন অর্থনীতি ধর্ম ভিডিও নিউজ