নোয়াখালী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা আইন-শৃঙ্খলা কমিটির গুরুত্বপূর্ণ এক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি অপরাধ নিয়ন্ত্রণ, মাদকবিরোধী অভিযান জোরদার এবং জননিরাপত্তা নিশ্চিতকরণে বিভিন্ন গুরুত্বপূর্ণ আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব জাকারিয়া তাহের, এমপি।
সভায় উপস্থিত বক্তারা জেলার সার্বিক পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি অপরাধ নিয়ন্ত্রণ ও প্রতিরোধে গৃহীত নানা কার্যক্রম তুলে ধরেন। মাদকদ্রব্যের বিস্তার রোধে অভিযান আরও জোরদার করা, অবৈধ অস্ত্র উদ্ধার এবং চিহ্নিত অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণসহ জননিরাপত্তা নিশ্চিত করতে করণীয় বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের বলেন, "আইন-শৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকল দপ্তরগুলোর মধ্যে আন্তঃসমন্বয় বাড়ানো অত্যন্ত জরুরি। অপরাধ সংঘটনের সম্ভাব্য কারণ ও ঝুঁকিপূর্ণ বিষয়গুলো আগেই চিহ্নিত করে তা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নিতে হবে।"
সভায় জনসাধারণের নিরাপত্তা বিধানের পাশাপাশি সরকারি সেবার মানোন্নয়নে সংশ্লিষ্ট সকল দপ্তর ও কর্মকর্তাদের আরও দায়িত্বশীল, আন্তরিক ও সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
উক্ত সভায় জেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি এবং বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণ উপস্থিত ছিলেন।

0 Comments