রাজনীতি ও সমাজসেবায় অনন্য মুখ: ৩৩ নং ওয়ার্ডের 'জনতার কাউন্সিলর' লতিফ উল্লাহ জাফরু


 

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির অন্যতম সক্রিয় নেতা ও ঢাকা সমিতির সাংগঠনিক সম্পাদক জনাব লতিফ উল্লাহ জাফরু তার এলাকা ও রাজপথের রাজনীতিতে এক পরিচিত মুখ।

​ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বংশাল থানার আওতাধীন ৩৩ নং ওয়ার্ডের সাধারণ মানুষের কাছে তিনি 'জনতার কাউন্সিলর' হিসেবে অত্যন্ত পরিচিত ও জনপ্রিয়। জনগণের অধিকার আদায়ে এবং ওয়ার্ডের সার্বিক উন্নয়নে তিনি দীর্ঘদিন ধরে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।


​রাজনৈতিক জীবনে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে মনোনয়ন নিয়ে এর আগে দুই-দুইবার কাউন্সিলর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। তৃণমূলের রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি সামাজিক ও বিভিন্ন সাংগঠনিক কাজে তার সরব উপস্থিতি লক্ষ করা যায়।


​স্থানীয় জনগণের প্রত্যাশা ও সমর্থনের কথা জানিয়ে জানা গেছে, ইনশাআল্লাহ আগামী নির্বাচনেও তিনি বিএনপি থেকে পুনরায় প্রতিদ্বন্দ্বিতা করবেন। এলাকাভিত্তিক নানা সমস্যা সমাধান ও নাগরিক সেবা পৌঁছে দিতে ৩৩ নং ওয়ার্ডের বাসিন্দারা আবারও তার ওপরই আস্থা রাখতে চান।

Post a Comment

0 Comments

/* ব্রেকিং নিউজ ও বাটন ব্যাকগ্রাউন্ড দেশ টিভি রেড কালার */ .breaking-news, .subscribe-btn, .button { background-color: var(--desh-red) !important; color: #ffffff !important; } /* ক্যাটাগরি মেনু ও বর্ডার কাস্টমাইজেশন */ .nav-menu, .menu-item { border-bottom: 1px solid #eeeeee; }
সর্বশেষ জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাদেশ খেলাধুলা বিনোদন অর্থনীতি ধর্ম ভিডিও নিউজ