প্রতারক মোস্তাফিজুরের অপপ্রচারের প্রতিবাদে গণস্বাস্থ্য হোমিওর সংবাদ সম্মেলন


 

সার্জারির নামে রোগীদের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ আড়াল করতেই ক্যান্সার গবেষক অধ্যক্ষ ডাঃ এস. এম. সরওয়ারের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন ডাঃ মোস্তাফিজুর রহমান। সোমবার (২১ সেপ্টেম্বর) বেলা ১২টায় রাজধানীর বায়তুল ভিউ টাওয়ারে ‘গণস্বাস্থ্য হোমিও’ আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন বক্তারা।

​সংবাদ সম্মেলনে জানানো হয়, বিতর্কিত চিকিৎসা ও সার্জারির মাধ্যমে সাধারণ ও অসহায় রোগীদের প্রতারিত করে বিপুল অঙ্কের অর্থ হাতিয়ে নিচ্ছেন ডাঃ মোস্তাফিজুর রহমান। নিজের এসব অপরাধ ও বিতর্কিত কর্মকাণ্ড ধামাচাপা দিতে এবং জনদৃষ্টি ভিন্নখাতে মোড় ঘুরিয়ে দিতে তিনি তাঁর ব্যক্তিগত ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল ব্যবহার করছেন। সেখানে ক্যান্সার গবেষক অধ্যক্ষ ডাঃ এস. এম. সরওয়ারের নামে বিভ্রান্তিকর, মিথ্যা ও সম্পূর্ণ ভিত্তিহীন তথ্য প্রচার করা হচ্ছে বলে দাবি করা হয়।

​সংগঠনের নেতারা বলেন, চিকিৎসাসেবার নামে এ ধরনের প্রতারণা ও জালিয়াতি অনতিবিলম্বে বন্ধ করতে হবে। সেই সঙ্গে একজন সম্মানীয় চিকিৎসা গবেষকের বিরুদ্ধে অপপ্রচার চালানোর দায়ে অভিযুক্ত ডাঃ মোস্তাফিজুরের বিরুদ্ধে আইনি ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান তাঁরা।

​সংবাদ সম্মেলনে প্রিন্ট, ইলেকট্রনিক, টেলিভিশন চ্যানেল ও বিভিন্ন সোশ্যাল মিডিয়ার বিপুলসংখ্যক সাংবাদিক উপস্থিত ছিলেন। কর্মসূচিটির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সাংবাদিক আজিজুল হক মিন্টু।

Post a Comment

0 Comments

/* ব্রেকিং নিউজ ও বাটন ব্যাকগ্রাউন্ড দেশ টিভি রেড কালার */ .breaking-news, .subscribe-btn, .button { background-color: var(--desh-red) !important; color: #ffffff !important; } /* ক্যাটাগরি মেনু ও বর্ডার কাস্টমাইজেশন */ .nav-menu, .menu-item { border-bottom: 1px solid #eeeeee; }
সর্বশেষ জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাদেশ খেলাধুলা বিনোদন অর্থনীতি ধর্ম ভিডিও নিউজ