কেরানীগঞ্জে অবস্থিত 'গণস্বাস্থ্য হোমিও' প্রতিষ্ঠানের আয়োজনে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ তারিখে বেলা ১২টায় ৫৬/১ বায়তুল ভিউ টাওয়ারে এই সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে উত্থাপিত ব্যানারে ডা: মোস্তাফিজুর রহমানকে সরাসরি 'প্রতারক' হিসেবে অভিহিত করা হয়েছে।
ব্যানারটিতে লেখা অভিযোগ অনুযায়ী, ডা: মোস্তাফিজুর রহমানের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে যে, তিনি সার্জারির মাধ্যমে রোগীদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছেন। এছাড়াও সেখানে দাবি করা হয়েছে যে, এসব অভিযোগ আড়াল করার উদ্দেশ্যে ডা: রহমান তাঁর ব্যক্তিগত ফেসবুক ও ইউটিউব চ্যানেলের মাধ্যমে ক্যান্সার গবেষক ও অধ্যক্ষ ডা: এস. এম. সরওয়ারের বিরুদ্ধে মিথ্যা, বিভ্রান্তিকর ও অপপ্রচারমূলক বক্তব্য প্রচার করছেন।
এই সাংবাদিক সম্মেলনে ‘গণস্বাস্থ্য হোমিও’ কর্তৃপক্ষের পক্ষ থেকে ডা: মোস্তাফিজুর রহমানের এমন কর্মকাণ্ডের তীব্র প্রতিবাদ জানানো হয়।
উক্ত সংবাদ সম্মেলনে স্থানীয় সাংবাদিকরা এবং 'গণস্বাস্থ্য হোমিও' এর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনের পর ডা: মোস্তাফিজুর রহমানের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

0 Comments