ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তাদের অবিলম্বে পুনর্বহালের দাবিতে অবস্থান কর্মসূচি


 

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি. থেকে চাকরিচ্যুত স্থায়ী কর্মকর্তাদের অনতিবিলম্বে কোন প্রকার শর্ত ছাড়া চাকরিতে পুনর্বহালের দাবিতে অবস্থান কর্মসূচি পালিত হয়েছে।

​চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় 'মজলুম চাকরিচ্যুত ব্যাংকারবৃন্দ'-এর উদ্যোগে এই অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে উপস্থিত চাকরিচ্যুত কর্মকর্তারা জানান, কোনো সঙ্গত কারণ ছাড়াই তাদেরকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে, যা অত্যন্ত অন্যায় ও জুলুমের সামিল।

​ব্যানারে উল্লেখে তারেক রহমানের একটি বক্তব্য উদ্ধৃত করে বক্তারা বলেন, "ইসলামী ব্যাংক থেকে ১০ হাজারের মতো মানুষকে ওরা চাকরিচ্যুত করে দিল। তার মানে কত বড় জুলুমবাজ তারা। জুলুমবাজ না হলে এতগুলো নিরীহ মানুষকে তারা চাকরিচ্যুত করে?"

​অবস্থান কর্মসূচিতে বক্তারা অবিলম্বে তাদের অন্যায়ভাবে হরণ করা চাকরি ফেরত দেওয়ার জোরালো দাবি জানান। তারা এ বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ ও এই জুলুমের ন্যায্য প্রতিকার কামনা করেন।

​কর্মসূচিতে উপস্থিত ব্যাংক কর্মকর্তারা জানান, অবিলম্বে তাদের দাবি পূরণ করা না হলে তারা কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হবেন।

Post a Comment

0 Comments

/* ব্রেকিং নিউজ ও বাটন ব্যাকগ্রাউন্ড দেশ টিভি রেড কালার */ .breaking-news, .subscribe-btn, .button { background-color: var(--desh-red) !important; color: #ffffff !important; } /* ক্যাটাগরি মেনু ও বর্ডার কাস্টমাইজেশন */ .nav-menu, .menu-item { border-bottom: 1px solid #eeeeee; }
সর্বশেষ জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাদেশ খেলাধুলা বিনোদন অর্থনীতি ধর্ম ভিডিও নিউজ