বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নির্বাহী কমিটির ৭৫তম সভা সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর ২০২৬) রাজধানীর মতিঝিলে অবস্থিত বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট ভবনে এ গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী জনাব আহমেদ আযম খান, এমপি।
বৈঠকে বিশেষ উপস্থিতি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেন, এমপি। এছাড়াও আমন্ত্রিত অতিথি ও সদস্য হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য জনাব জয়নুল আবদিন ফারুক এবং কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী।
সভায় মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের প্রশাসনিক ও সার্বিক কল্যাণমূলক কার্যক্রমের পর্যালোচনা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

0 Comments