ঢালিউড সুপারস্টার শাকিব খান সামাজিক যোগাযোগমাধ্যম থেকে শুরু করে রূপালী পর্দা—সবখানেই তাঁর উপস্থিতি ভক্তদের মনে আলাদা উন্মাদনা তৈরি করে। সম্প্রতি একটি অনুষ্ঠানে প্রীতি উপাধ্যায়ের সাথে তাঁর একটি ছবি সামাজিক মাধ্যমে নজর কেড়েছে।
ছবিতে শাকিব খানকে দেখা গেছে এক আভিজাত্যপূর্ণ কালো স্যুট ও সানগ্লাসে, যা তাঁর চেনা ড্যাশিং ও স্টাইলিশ লুক তুলে ধরেছে। পাশে থাকা সহশিল্পীকে ব্লু ও গোল্ডেন সমন্বয়ের গর্জিয়াস পোশাকে বেশ আকর্ষণীয় দেখাচ্ছে।
ছবিটি ছড়িয়ে পড়ার পর থেকেই শাকিব ভক্তদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে—এটি কি নতুন কোনো বড় প্রজেক্টের কাজের ঝলক নাকি সম্প্রতি আয়োজিত কোনো বিশেষ সাংস্কৃতিক সন্ধ্যার মুহূর্ত!
উল্লেখ্য, বর্তমানে শাকিব খান একাধিক বিগ বাজেটের আন্তর্জাতিক মানের সিনেমা নিয়ে ব্যস্ত সময় পার করছেন। একের পর এক ধামাকা প্রজেক্ট দিয়ে দর্শক হলের সিনেমা আঙিনা মাতিয়ে রাখছেন এই ঢালিউড কিং।

0 Comments