চাঁদাবাজি ও নিত্যপণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদে নেজামে ইসলাম পার্টির মানববন্ধন


 

​ঢাকা: দেশব্যাপী চাঁদাবাজি, ডিজেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধি এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের চরম ঊর্ধ্বগতির প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি। একই সাথে নাগরিক অধিকার নিশ্চিত করতে ইসলামী নির্দেশনা ও জুলাই চেতনা বাস্তবায়নের দাবি জানান দলটির নেতারা।

​শনিবার (৩ অক্টোবর) সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এই মানববন্ধনের আয়োজন করা হয়।

​বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সভাপতি মাওলানা ওবায়দুল হকের সভাপতিত্বে মানববন্ধনে প্রধান আলোচক ও বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব, সাংবাদিক, উলামায়ে কেরাম ও বুদ্ধিজীবীসহ জাতীয় নেতৃবৃন্দ।


​মানববন্ধনে বক্তারা বলেন, সাধারণ মানুষ আজ চাঁদাবাজি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে দিশেহারা। অবিলম্বে ডিজেল, বিদ্যুৎ ও নিত্যপণ্যের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে নিয়ে আসার আহ্বান জানান তাঁরা। পাশাপাশি দলমত নির্বিশেষে দেশের সকল নাগরিকের মৌলিক অধিকার নিশ্চিত করা এবং ইসলামী মূলনীতি অনুসরণ করে রাষ্ট্র পরিচালনা করার দাবি তোলা হয়। 

Post a Comment

0 Comments

/* ব্রেকিং নিউজ ও বাটন ব্যাকগ্রাউন্ড দেশ টিভি রেড কালার */ .breaking-news, .subscribe-btn, .button { background-color: var(--desh-red) !important; color: #ffffff !important; } /* ক্যাটাগরি মেনু ও বর্ডার কাস্টমাইজেশন */ .nav-menu, .menu-item { border-bottom: 1px solid #eeeeee; }
সর্বশেষ জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাদেশ খেলাধুলা বিনোদন অর্থনীতি ধর্ম ভিডিও নিউজ