দেশব্যাপী চাঁদাবাজি, ডিজেল, বিদ্যুৎ ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিসহ সার্বিক নৈরাজ্যকর পরিস্থিতি বন্ধের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি। একই সাথে দলমত নির্বিশেষে সকল নাগরিকের অধিকার নিশ্চিত করতে ইসলামী নির্দেশনা এবং ‘জুলাই চেতনা’ বাস্তবায়নের দাবি জানান সংগঠনের নেতারা।
শনিবার (৩ অক্টোবর) সকাল ১০টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সভাপতি মাওলানা ওবায়দুল হকের সভাপতিত্বে কর্মসূচিতে প্রধান বক্তা ও অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজনীতিবিদ, সাংবাদিক, উলামায়ে কেরাম ও বুদ্ধিজীবীসহ জাতীয় নেতৃবৃন্দ।
মানববন্ধনে বক্তারা বলেন, বর্তমান দেশের সার্বিক পরিস্থিতিতে সাধারণ জনগণ প্রতিনিয়ত নানা ভোগান্তির শিকার হচ্ছে। দ্রব্যমূল্য ও জ্বালানি পণ্যের অনিয়ন্ত্রিত মূল্যবৃদ্ধির পাশাপাশি দেশে অন্যায়-অবিচার বাড়ছে। বক্তারা রাষ্ট্রধর্ম ইসলামের চেতনাকে ধারন করে রাষ্ট্রীয় বাজেট প্রণয়ন এবং সামাজিক ও অর্থনৈতিক ক্ষেত্রে ইসলামী নীতি অনুসরণের ওপর জোর দেন।
অনুষ্ঠানে নেজামে ইসলাম পার্টির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দসহ সর্বস্তরের তৌহিদী জনতা উপস্থিত ছিলেন।


0 Comments