চিত্রনায়িকা অপু বিশ্বাস ও ঢাকাই সিনেমার উদীয়মান নায়ক আদর আজাদকে একসঙ্গে বধূ ও বরের সাজে দেখে চমকে গেছেন ভক্তরা। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় তাঁদের ব্রাইডাল লুকে তোলা বেশ কিছু ছবি ও ভিডিও প্রকাশিত হতেই তা দ্রুত ভাইরাল হয়ে যায়।
ছবিগুলোতে দেখা যায়, সমুদ্রসৈকতের মনোরম পটভূমিতে হলুদ ও হালকা সবুজ রঙের জমকালো লেহেঙ্গায় বধূ সেজেছেন অপু বিশ্বাস। তাঁর গহনা এবং ফুলের সাঁজ পুরো লুকে এনে দিয়েছে রাজকীয় আমেজ। অন্যদিকে আদর আজাদকে দেখা গেছে লাল রঙের কারুকাজ করা ঐতিহ্যবাহী পাঞ্জাবিতে। দুজনকে একসঙ্গে রোমান্টিক আবহে পোজ দিতে দেখা গেছে।
জানা গেছে, এটি মূলত একটি ফ্যাশন মেকওভার ব্র্যান্ডের বিশেষ ব্রাইডাল ফটোশুট ছিল। নতুন এই ফটোশুটের ভিডিও ও ছবিগুলো ফেসবুকে ছড়িয়ে পড়ার পর থেকেই ভক্ত-অনুরাগীরা মন্তব্যের ঘরে দুজনেরই প্রশংসায় পঞ্চমুখ।
বর্তমানে চলচ্চিত্রে কিছুটা কম নিয়মিত হলেও বিজ্ঞাপনী কাজ ও বিভিন্ন ফ্যাশন ঘরানার ফটোশুটে প্রায়শই নতুন রূপ নিয়ে হাজির হন অপু বিশ্বাস। অন্যদিকে আদর আজাদও ঢালিউডে তাঁর অবস্থান শক্ত করছেন। দুই তারকাকে এভাবে এক ফ্রেমে দেখে নতুন কোনো কাজের ইঙ্গিত পাচ্ছেন কি না, তা নিয়েও জল্পনা চলছে সিনেপাড়ায়।

0 Comments