বকেয়া বেতন ও এমপিওভুক্তির দাবিতে নন-এমপিও শিক্ষকদের আমরণ অনশন


 

বেতন-ভাতা বকেয়া থাকা এবং এমপিওভুক্তির দাবিতে দীর্ঘ দিন ধরে আন্দোলনে রাজপথে রয়েছেন নন-এমপিও শিক্ষক-কর্মচারীরা। আমরণ অনশনে বসে অনেক শিক্ষক ডেঙ্গুসহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়েছেন এবং অনেকে মৃত্যুবরণ করেছেন বলে দাবি করেছেন আন্দোলনরত শিক্ষকরা।


​অনশনস্থলে প্রেস ব্রিফিংকালে এক শিক্ষক প্রতিনিধি অত্যন্ত ক্ষোভ ও হতাশা প্রকাশ করে জানান, “আমরা নন-এমপিও শিক্ষকরা দীর্ঘ দিন ধরে কোনো বেতন-ভাতা না পেয়ে অত্যন্ত কষ্টকর জীবনযাপন করছি। আমরণ অনশনে এসে আমাদের অনেক শিক্ষক ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন এবং বেশ কয়েকজন শিক্ষক জীবনও হারিয়েছেন। কিন্তু এরপরও আমাদের কষ্টের কোনো সুরাহা করা হচ্ছে না।”


​তিনি বিশ্ব দরবারে দেশের শিক্ষকদের এই মানবিক বিপর্যয়ের কথা তুলে ধরে বলেন, “একটি স্বাধীন দেশে শিক্ষকরা বেতন না পেয়ে রাজপথে অনশন করছেন এবং চিকিৎসার অভাবে মারা যাচ্ছেন—এটি সমগ্র জাতির জন্য অত্যন্ত লজ্জাজনক। শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষকদের সম্মান রক্ষার্থে অবিলম্বে আমাদের এমপিওভুক্তির ব্যবস্থা করার জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করছি।”


​শিক্ষক নেতারা হুঁশিয়ারি দিয়ে জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না এবং তাদের এই আন্দোলন অব্যাহত থাকবে। 

Post a Comment

0 Comments