সকল স্বীকৃতিপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান একযোগে এমপিওভুক্তির দাবিতে সংবাদ সম্মেলন


 

মাননীয় প্রধানমন্ত্রীর নির্বাহী আদেশে দেশের সকল স্বীকৃতিপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানকে (স্কুল-কলেজ, মাদ্রাসা, কারিগরি, ডিগ্রি, অনার্স ও মাস্টার্স) একযোগে এমপিওভুক্তির দাবিতে একদফা একদাবি নিয়ে সংবাদ সম্মেলন করেছে ‘বাংলাদেশ নন-এমপিও (বেতন বিহীন) শিক্ষক কর্মচারী পরিষদ’।


​সোমবার (১৩ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এ সংবাদ সম্মেলনে সারা দেশ থেকে আসা নন-এমপিও শিক্ষক-কর্মচারী ও সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ অংশ নেন।

​সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্তরের স্বীকৃতিপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা কোনো ধরনের সরকারি বেতন-ভাতা না পেয়ে পরিবার-পরিজন নিয়ে চরম মানবেতর জীবনযাপন করছেন। শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, বৈষম্য দূরীকরণ এবং শিক্ষক সমাজের মৌলিক অধিকার নিশ্চিত করার জন্য প্রধানমন্ত্রীর নির্বাহী আদেশে অবিলম্বে সকল স্বীকৃতিপ্রাপ্ত প্রতিষ্ঠানকে একযোগে এমপিওভুক্তির আওতায় আনতে হবে।


​সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক এবং বাংলাদেশ নন-এমপিও (বেতন বিহীন) শিক্ষক কর্মচারী পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যক্ষ মোসা: শামিয়া জামান পান্না।

​প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামাদল কেন্দ্রীয় কমিটির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মাওলানা শামীম আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসা ই মোহাম্মাদীয়া আরাবিয়া সুরজুগঞ্জ-ঢাকার অধ্যক্ষ মাও. মাইনুদ্দিন সিরাজী।

​আলোচক হিসেবে গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরেন বাংলাদেশ নন-এমপিও (বেতন বিহীন) শিক্ষক কর্মচারী পরিষদ কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব অধ্যক্ষ মো: জাহাঙ্গীর আলম। এ সময় সংগঠনের সকল স্তরের কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত থেকে একদফা দাবির প্রতি সংহতি জানান।

​বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, সকল স্বীকৃতিপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত না হওয়া পর্যন্ত নন-এমপিও শিক্ষক-কর্মচারীদের এই রাজপথের আন্দোলন অব্যাহত থাকবে।

​সংবাদ সম্মেলনের ভিডিও দেখতে নিচের লিংকে ক্লিক করুন:

ফেসবুক লাইভ ভিডিও লিংক

Post a Comment

0 Comments