আদালতের নির্দেশ অমান্য করে ফারইস্ট ইসলামী লাইফের জমি দখলের অভিযোগ, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন


 

ঢাকা: আদালতের সুস্পষ্ট নিষেধাজ্ঞা অমান্য করে ঢাকা শহরের মিরপুরের গোড়ান চটবাড়ী এলাকায় ফারইস্ট ইসলামী লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডের ৬২৮.৮৯ শতাংশ জমি জোরপূর্বক দখলের অভিযোগ উঠেছে। স্থানীয় প্রভাবশালী মহল ও অস্ত্রধারীদের দিয়ে এ জমি দখল করা হয়েছে বলে রবিবার (৪ অক্টোবর) ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে অভিযোগ করেন কোম্পানির ভারপ্রাপ্ত সিইও মো. আবদুর রহিম ভূঞা।

​সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে কোম্পানির ভারপ্রাপ্ত সিইও জানান, মিরপুর গোড়ান চটবাড়ীর ৬২৮.৮৯ শতাংশ জমি দীর্ঘদিন ধরে ফারইস্ট ইসলামী লাইফ ইনস্যুরেন্সের নামে বৈধ মালিকানা, রেকর্ড ও দলিলসূত্রে সংরক্ষিত রয়েছে। উক্ত জমিতে কোম্পানির নিয়মিত বাণিজ্যিক কার্যক্রম পরিচালিত হয়ে আসছিল এবং রাজস্ব আয় হতো।

​তিনি অভিযোগ করেন, কোনো প্রকার বৈধ কাগজপত্র ছাড়াই হঠাৎ করেই স্থানীয় এক প্রভাবশালী রাজনৈতিক নেতার নাম ভাঙিয়ে আনিসুল ইসলাম নামক ব্যক্তি জমিটির ওপর অন্যায্য দাবি তোলেন এবং জবরদখলের চেষ্টা চালান। বিষয়টির সমাধানে কোম্পানি আদালতের শরণাপন্ন হলে মহামান্য হাইকোর্ট বিভাগ গত ২৯ জুলাই ২০২৬ তারিখে উক্ত জমির ওপর কুল নিষ্পত্তির আগ পর্যন্ত স্থিতাবস্থা (Status Quo) বজায় রাখার আদেশ দেন।

​তবে আদালতের এই নির্দেশকে তোয়াক্কা না করে গত ২০ সেপ্টেম্বর সিকিউরিটি গার্ডদের ভয়ভীতি ও হুমকি প্রদান করা হলে পরদিন ২১ সেপ্টেম্বর শাহ আলী থানায় জিডি (নং-১২৩৬) দায়ের করা হয়। পরবর্তীতে ২৮ সেপ্টেম্বর আনিসুল ইসলাম ও নাজমুলের নেতৃত্বে ৫০-৬০ জনের একদল সশস্ত্র বাহিনী দেশীয় অস্ত্র নিয়ে প্রবেশ করে সীমানা প্রাচীর নির্মাণ করে জমিটি জবরদখল করে নেয়। এ ঘটনায় ২৭ সেপ্টেম্বর শাহ আলী থানায় দ্বিতীয়বার জিডি করা হলেও পুলিশ কোনো কার্যকর আইনি ব্যবস্থা নেয়নি বা ঘটনাস্থল পরিদর্শন করেনি বলে তিনি অভিযোগ করেন।

​সংবাদ সম্মেলন থেকে ফারইস্ট ইসলামী লাইফ ইনস্যুরেন্সের পক্ষ থেকে ৬ দফা দাবি পেশ করা হয়:

১. আদালতের আদেশের পূর্ণ বাস্তবায়ন ও কার্যকারিতা নিশ্চিত করা।

২. অমান্যকারী ও জবরদখলকারীদের বিরুদ্ধে নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত করে বিচারের আওতায় আনা।

৩. রাজনৈতিক নেতার নাম ব্যবহার করে প্রভাব বিস্তারের ঘটনা তদন্ত করা।

৪. শাহ আলী থানা পুলিশের নিষ্ক্রিয়তা উচ্চতর কর্তৃপক্ষের মাধ্যমে তদন্ত করা।

৫. গ্রাহকের আমানত ও প্রতিষ্ঠানের সম্পদ রক্ষায় জরুরি প্রশাসনিক ও আইনি নিরাপত্তা দেওয়া।

৬. আইন অনুযায়ী জমিটি অবিলম্বে অবৈধ দখলমুক্ত করে কোম্পানির শান্তিপূণ অবস্থান নিশ্চিত করা।

​সংবাদ সম্মেলনে কোম্পানির অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তারা বিষয়টি তদন্ত করে সঠিক সত্য দেশবাসীর সামনে তুলে ধরতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানান। 

Post a Comment

0 Comments

/* ব্রেকিং নিউজ ও বাটন ব্যাকগ্রাউন্ড দেশ টিভি রেড কালার */ .breaking-news, .subscribe-btn, .button { background-color: var(--desh-red) !important; color: #ffffff !important; } /* ক্যাটাগরি মেনু ও বর্ডার কাস্টমাইজেশন */ .nav-menu, .menu-item { border-bottom: 1px solid #eeeeee; }
সর্বশেষ জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাদেশ খেলাধুলা বিনোদন অর্থনীতি ধর্ম ভিডিও নিউজ