বাংলাদেশকে বিদেশি বিনিয়োগের শীর্ষ গন্তব্য করার প্রত্যয় প্রধানমন্ত্রীর


 

বাংলাদেশে বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করা, নীতিগত সংস্কার এবং দীর্ঘমেয়াদি অংশীদারত্বের মাধ্যমে দেশকে বিদেশি বিনিয়োগের অন্যতম শীর্ষ আকর্ষণীয় গন্তব্য হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

​আজ বৃহস্পতিবার (২৩ জুলাই) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত ‘এফআইসিসিআই এফডিআই কনফারেন্স ২০২৬’ (FICCI FDI Conference 2026)-এ প্রধান অতিথির ভাষণে তিনি এ কথা বলেন।

​ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (FICCI) আয়োজিত এই সম্মেলনের মূল প্রতিপাদ্য ছিল—'বাংলাদেশে কর্মসংস্থান ও সমৃদ্ধির লক্ষ্যে বিদেশি বিনিয়োগ ত্বরান্বিতকরণ'

​প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, দেশে কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে বিদেশি সরাসরি বিনিয়োগের (FDI) ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকার বিদেশি বিনিয়োগকারীদের জন্য সর্বাত্মক সুযোগ-সুবিধা এবং একটি স্বচ্ছ ও নিরাপদ বিনিয়োগ পরিবেশ তৈরিতে প্রতিশ্রুতিবদ্ধ।

​মূল সম্মেলন অনুষ্ঠানের আগে প্রধানমন্ত্রী কনফারেন্স প্রাঙ্গণে আয়োজিত 'ইনভেস্টরস এক্সপো' ঘুরে দেখেন। এ সময় তিনি এক্সপোতে অংশগ্রহণকারী বিভিন্ন দেশি-বিদেশি প্রতিষ্ঠানের প্রতিনিধি ও বিনিয়োগকারীদের সঙ্গে কুশল ও মতবিনিময় করেন এবং তাঁদের প্রদর্শিত বিভিন্ন প্রকল্প ও উদ্যোগের খোঁজখবর নেন।

​সম্মেলনে দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী নেতা, দেশি-বিদেশি বিনিয়োগকারী, কূটনৈতিক কোরের সদস্য এবং সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Post a Comment

0 Comments

/* ব্রেকিং নিউজ ও বাটন ব্যাকগ্রাউন্ড দেশ টিভি রেড কালার */ .breaking-news, .subscribe-btn, .button { background-color: var(--desh-red) !important; color: #ffffff !important; } /* ক্যাটাগরি মেনু ও বর্ডার কাস্টমাইজেশন */ .nav-menu, .menu-item { border-bottom: 1px solid #eeeeee; }
ব্রেকিং নিউজ: