পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের সাথে ইউএন উইমেন বাংলাদেশ প্রতিনিধির সাক্ষাৎ


 

আজ সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে জাতিসংঘ নারী সংস্থার (ইউএন উইমেন) বাংলাদেশ প্রতিনিধি গীতাঞ্জলি সিং, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, এমপির সাথে সাক্ষাৎ করেছেন।

​বৈঠককালে গীতাঞ্জলি সিং বাংলাদেশে নারীর ক্ষমতায়ন ও লিঙ্গসমতা নিশ্চিতকরণে ইউএন উইমেনের চলমান কার্যক্রম সম্পর্কে প্রতিমন্ত্রীকে অবহিত করেন। সংস্থাটির অর্পিত দায়িত্ব পালনে বাংলাদেশ সরকারের ধারাবাহিক সহযোগিতার জন্য তিনি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

​পররাষ্ট্র প্রতিমন্ত্রী নারীর ক্ষমতায়নে সরকারের গৃহীত বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন, যার মধ্যে রয়েছে মেয়েদের শিক্ষার সুযোগ বৃদ্ধি এবং ফ্যামিলি কার্ড ও ফারমার্স কার্ডের মতো জনবান্ধব বিভিন্ন কার্যক্রম। তিনি ‘নারীদের বিরুদ্ধে ডিজিটাল হয়রানি প্রতিরোধের জন্য একটি বৈশ্বিক প্ল্যাটফর্ম’ গড়ে তোলার লক্ষ্যে বাংলাদেশের প্রস্তাবনার কথা পুনর্ব্যক্ত করেন এবং এই উদ্যোগটি এগিয়ে নিতে ইউএন উইমেনের সমর্থন ও অংশীদারিত্ব কামনা করেন। এ ছাড়া জলবায়ু পরিবর্তনের ফলে নারী ও কন্যাশিশুদের ওপর যে আনুপাতিক ক্ষতির প্রভাব পড়ে, তা মোকাবেলায় ইউএন উইমেনের অব্যাহত সহযোগিতা আহ্বান জানান।

​পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের মিয়ানমারে দ্রুত প্রত্যাবাসনে জাতিসংঘের বিভিন্ন অঙ্গসংস্থার ধারাবাহিক সহযোগিতার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। তিনি মানবিক তহবিলের ঘাটতি মেটানো এবং মিয়ানমারে রোহিঙ্গা নারী ও শিশুদের ওপর সংঘটিত মারাত্মক লঙ্ঘনের বিচার ও জবাবদিহিতা নিশ্চিত করার প্রয়োজনীয়তা উল্লেখ করেন।

​পররাষ্ট্র প্রতিমন্ত্রী এবং ইউএন উইমেনের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ‘কমিশন অন দ্য স্ট্যাটাস অফ উইমেন’ (CSW)-এর ৭১তম অধিবেশনে বাংলাদেশের আসন্ন অংশগ্রহণ, 'সিডো' (CEDAW) সনদের বাস্তবায়ন সম্পর্কিত বাংলাদেশের জাতীয় প্রতিবেদন এবং 'নারী, শান্তি ও নিরাপত্তা সংক্রান্ত পরবর্তী জাতীয় কর্মপরিকল্পনা' (NAP-WPS) প্রণয়নের ভবিষ্যত পন্থাসমূহ নিয়েও বিস্তারিত আলোচনা করেন।

Post a Comment

0 Comments

/* ব্রেকিং নিউজ ও বাটন ব্যাকগ্রাউন্ড দেশ টিভি রেড কালার */ .breaking-news, .subscribe-btn, .button { background-color: var(--desh-red) !important; color: #ffffff !important; } /* ক্যাটাগরি মেনু ও বর্ডার কাস্টমাইজেশন */ .nav-menu, .menu-item { border-bottom: 1px solid #eeeeee; }
সর্বশেষ জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাদেশ খেলাধুলা বিনোদন অর্থনীতি ধর্ম ভিডিও নিউজ