বানোয়াট ও ভিত্তিহীন সংবাদের তীব্র প্রতিবাদ ও আইনি ব্যবস্থা গ্রহণের স্পষ্টীকরণ


 

আগস্ট ২০২৬-এ ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের অনুসন্ধানী অনুষ্ঠান ‘তালাশ’ (পর্ব-৩০৯)-এ প্রচারিত সংবাদটি সম্পূর্ণ বানোয়াট, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। গত ১৯ আগস্টের পর্বে তালাশ টিম তাদের পূর্বের পুরনো ও বিভ্রান্তিকর ভিডিও ফুটেজ পুনরায় ব্যবহার করে একটি অসত্য প্রতিবেদন উপস্থাপন করেছে, যার আমরা তীব্র নিন্দা ও কঠোর প্রতিবাদ জানাচ্ছি।

​প্রতিবেদনটি প্রচারিত হওয়ার পর গত ১৯ আগস্টেই আমাদের পক্ষ থেকে উক্ত নিউজের আনুষ্ঠানিক প্রতিবাদ জানানো হয়েছে। একই সাথে সংশ্লিষ্ট সকল সরকারি দপ্তর ও সংস্থায় ঘটনার প্রকৃত সত্য তুলে ধরে প্রতিবাদলিপি পাঠানো হয়েছে।

​এছাড়া, এই বিভ্রান্তিকর সংবাদের ভিত্তিতে বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ড/কাউন্সিল থেকে যে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে, তার উপযুক্ত ও আইনানুগ জবাব প্রস্তুত করা হচ্ছে। যথা সময়ে এবং নির্ধারিত নিয়ম মেনেই আমরা এর কড়া জবাব দাখিল করব।

সম্মানিত নাগরিক ও সাধারণ জনগণের প্রতি আহ্বান:

  • ​কোনো ধরনের বিভ্রান্তিকর বা অসত্য তথ্যে কান দেবেন না এবং প্ররোচিত হবেন না।
  • ​আমরা আইন ও বিচার ব্যবস্থার ওপর সম্পূর্ণ শ্রদ্ধাশীল।
  • ​ইতোমধ্যে বিষয়টি নিয়ে আইনি প্রক্রিয়ায় কার্যক্রম পুরোদমে গতিশীল রয়েছে।

​অসত্য বা অপপ্রচারে বিচলিত না হয়ে সত্যের পক্ষে থাকার জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করা হচ্ছে।

প্রকাশনায়: বার্তা বিভাগ

তারিখ: ২১ আগস্ট ২০২৬

Post a Comment

0 Comments

/* ব্রেকিং নিউজ ও বাটন ব্যাকগ্রাউন্ড দেশ টিভি রেড কালার */ .breaking-news, .subscribe-btn, .button { background-color: var(--desh-red) !important; color: #ffffff !important; } /* ক্যাটাগরি মেনু ও বর্ডার কাস্টমাইজেশন */ .nav-menu, .menu-item { border-bottom: 1px solid #eeeeee; }
সর্বশেষ জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাদেশ খেলাধুলা বিনোদন অর্থনীতি ধর্ম ভিডিও নিউজ