মাঠের দুর্দান্ত ফুটবল আর মাঠের বাইরের অমায়িক ব্যবহার—এই দুইয়ের মেলবন্ধনে বরুড়ার ক্রীড়ামোদী মানুষের প্রিয় মুখ হয়ে উঠেছেন ক্যামেরুনের দক্ষ মিডফিল্ডার ইব্রাহিম। এবার এই আফ্রিকান ফুটবল তারকা এক সৌজন্য সাক্ষাতে মিলিত হয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী, বরুড়ার কৃতি সন্তান জনাব জাকারিয়া তাহের সুমন এবং বরুড়া উপজেলা বিএনপির সভাপতি জনাব কায়ছার আলম সেলিমের সঙ্গে।
বরুড়া উপজেলা ফুটবল দলের হয়ে প্রতিপক্ষ রক্ষণভাগ চূর্ণ করা এই মিডফিল্ডার কেবল তার ট্যাকটিক্যাল ড্রিবলিং বা দূরদর্শী পাসিংয়ের জন্যই পরিচিত নন; দলের প্রতি তার নিবেদন ও চমৎকার সৌজন্যবোধ তাকে আলাদা পরিচিতি দিয়েছে।
সাক্ষাৎকালে বরুড়ার ক্রীড়াঙ্গনকে চাঙ্গা রাখতে ইব্রাহিমের প্রশংসনীয় ভূমিকার কথা স্মরণ করেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের সুমন। অন্যদিকে বরুড়া উপজেলা বিএনপির সভাপতি কায়ছার আলম সেলিম ইব্রাহিমের বিনয়ী ব্যক্তিত্ব ও দলের জন্য তার অবদানের ভূয়সী প্রশংসা করে তাকে আন্তরিক ধন্যবাদ জানান।
স্থানীয় ফুটবলপ্রেমীদের মতে, ইব্রাহিমের মতো বিদেশি খেলোয়াড়ের পেশাদারিত্ব ও আন্তরিকতা বরুড়ার উদীয়মান ফুটবলারদের জন্য বড় অনু অনুপ্রেরণা। সফরসূচি ও সংক্ষিপ্ত আড্ডায় ইব্রাহিমও বরুড়াবাসীর উষ্ণ আতিথেয়তা ও ভালোবাসার কথা উল্লেখ করে সকলের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

1 Comments
Thanks
ReplyDelete